প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 3 Sep 2026, 9:03 AM
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) কুমিল্লার রামঘাটলায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটিতে উমর ফারুক মানিক সভাপতি এবং ফাতিন ইসরাক মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে ওমর ফারুক, সহ-সভাপতি জাকির হোসেন নাঈম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেক রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ফারহান ইকবাল সাদ দায়িত্ব পেয়েছেন।
দোয়া ও মিলাদ মাহফিলে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচ...
কুবি প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্...