প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 18 Jul 2026, 8:46 PM
তীব্র খাদ্যসংকটে মাদাগাস্কার, অপুষ্টিতে ভুগছে ৫ লাখের বেশি শিশু
এফএনএস বিদেশ :
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে চলতি বছরের শেষ দিকে খাদ্যসংকট আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে| আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সংকটজনক খাদ্য অনিরাপত্তায় ভোগা মানুষের সংখ্যা ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে| প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের মে থেকে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত সময়ে দেশটির ৫ বছরের কম বয়সী প্রায় ৫ লাখ ২ হাজার শিশু (প্রতি ১০ জন শিশুর মধ্যে একজন) তীব্র অপুষ্টিতে আক্রান্ত হতে পারে| একই সঙ্গে ২১ হাজার গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীও অপুষ্টির ঝুঁকিতে রয়েছেন| ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের (আইপিসি) গ্লোবাল হাঙ্গার মনিটর জানিয়েছে, আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৭৮ হাজার শিশু গুরুতর তীব্র অপুষ্টিতে ভুগতে পারে| যা অপুষ্টির সবচেয়ে মারাত্মক ধরন এবং তাদের জরুরি চিকিৎসা প্রয়োজন| প্রতিবেদনে আরো বলা হয়েছে, চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সংকটজনক খাদ্যসংকটে থাকা মানুষের সংখ্যা বেড়ে ৩৭ লাখ ২০ হাজারে পৌঁছাতে পারে| এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ| এ ছাড়া জরুরি খাদ্যসংকটের মুখোমুখি হওয়া মানুষের সংখ্যা বেড়ে ৪ লাখ ২৬ হাজারে পৌঁছাতে পারে, যা বর্তমানে থাকা সংখ্যার দ্বিগুণেরও বেশি| সেভ দ্য চিলড্রেনের মাদাগাস্কার প্রতিনিধি তাতিয়ানা দাসি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা, পুষ্টি সেবা, ¯^াস্থ্যসেবা এবং জলবায়ু-সহনশীল সহায়তার জন্য মানবিক তহবিল বাড়ানোর আহ্বান জানিয়েছেন| তিনি বলেন, দুর্ভিক্ষপ্রবণ মৌসুম শুরু হওয়ার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরো অবনতি হতে পারে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...