প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Sep 2026, 8:51 AM
বুড়িচং পীরযাত্রাপুরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান মো: তাজুল ইসলাম
সাবেক রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের আমল থেকে তিনি রাজনীতিতে যুক্ত হন। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় দু:স্থ, অসহায়দের পাশে থেকে ব্যাপক ভূমিকা রাখেন। গতকাল ২ সেপ্টেম্বর তিনি সাংবাদিকদের জানান- সবার উপরে পীরযাত্রাপুর উক্ত স্লোগানকে ধারণ করে মাদক জুয়া মুক্ত একটি সুশৃংখল সমাজ ব্যবস্থার উন্নয়ন ও জনগণের সেবায় পীরযাত্রাপুরকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান তিনি। উন্নয়নমূলক যে সমস্ত কাজ করতে চান তা নিম্নরূপ:ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসাগুলোর মানোন্নয়ন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা। ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পাড়ার কাঁচা রাস্তাগুলো পাকাকরণ এবং ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো দ্রুত মেরামত করা। কৃষি কাজের সুবিধার্থে এবং যাতায়াত সহজ করতে প্রয়োজনীয় স্থানে ছোট-বড় কালভার্ট ও ব্রীজ নির্মাণ। জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা। কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন সেচ ব্যবস্থা নিশ্চিত করা। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং পাড়া-মহল্লায় নজরদারি বাড়ানো। পরিশেষে তিনি দলমত নির্বিশেষে মাদক ও জুয়া মুক্ত একটি সুশৃংখল মডেল ইউনিয়ন গঠন এবং উন্নয়নের অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...