প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Sep 2026, 9:02 AM
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা বাস, আহত ১৪
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ‘নিউ একতা সার্ভিস’ যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৪ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুর ৪টার দিকে উপজেলার খাদঘর এলাকায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ঠিক উল্টো পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কুমিল্লার শাসনগাছা থেকে ড়ে আসা ‘নিউ একতা সার্ভিস’ নামের যাত্রীবাহী বাস (কুমিল্লা গ-১১-
০২৭৩) বেপরোয়া গতিতে গৌরিপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের খাদঘর এলাকায় পৌঁছালে অন্য আরেকটি শ্যামলী যাত্রীপরিবহন বাসকে দ্রুতগতিতে ওভারটেক করার চেষ্টা চালান চালক। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসের ভেতর থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১৪ জন মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় ইলিয়টগঞ্জ জেনারেল ও এ্যাপোলো
হাসপাতালে নিয়ে যায়। বাসের যাত্রী সাইফুল ইসলাম জানান, ্য়ঁড়ঃ;বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। চোখের পলকে গাড়িটি খাদে পড়ে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়।্য়ঁড়ঃ; দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনার পর বাসের লপারকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি খাদ
থেকে উদ্ধারের কাজ চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা
হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস...
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে আবারো আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করেন পো...
মনোহরগঞ্জে ফুল দিয়ে ছাত্র দলের অভিনব প্রতিবাদ
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষ...
বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
মো.জাকির হোসেন। সোমবার ২ নভেম্বর দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপ...
কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা
জাহিদ পাটোয়ারীচিকিৎসা নিতে এসে ভোগান্তির শেষ নেই কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে। বহির্বিভাগ...
কুমিল্লায় মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় রাস্তা পারাপারের সময় মায়ের সামনেই ট্রাক চাপায় বয়স ১০ বছরের এক শিশুর...
মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলে...