প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 17 Jul 2026, 9:48 PM
রেকর্ড দামে নিলামে বিক্রি হলো পেলের জার্সি
মাত্র ১৭ বছর বয়সে ১৯৫৮ বিশ^কাপ খেলেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, পুরো নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো| ওই আসরের ফাইনালে দুটি গোল করে ব্রাজিলকে শিরোপা জেতানো পেলের একটি জার্সি নিলামে তোলা হয়েছিল| যা এখন পর্যন্ত তার বিক্রি হওয়া স্মৃতিচিহ্নের মাঝে সর্বোচ্চ দাম (৪.৯ মিলিয়ন ডলার) ওঠার রেকর্ড গড়েছে| নিলাম প্রতিষ্ঠান সোথবি জানিয়েছে, এটি পেলের স্মারক সামগ্রীর মধ্যে এ পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে দামী বস্তু| নিউইয়র্কে অনুষ্ঠিত নিলামে পাঁচজনের বেশি বিডারের কাছ থেকে মোট ১০টি বিড আসে| জার্সিটির মূল্য এত বেশি হওয়ার অন্যতম কারণ, সেটি ১৯৫৮ বিশ^কাপের ঐতিহাসিক ফাইনালে পরেছিলেন পেলে| ২০২২ সালে চিরবিদায় নেওয়া পেলের বিশ^কাপ অভিষেক হয় মাত্র ১৭ বছর বয়সে| ১৯৫৮ সালে প্রথমবার বিশ^মঞ্চে খেলতে নেমেই করেছিলেন ৬ গোল| ¯^াগতিক সুইডেনের বিপক্ষে আসরের ফাইনালেও দুটি গোল করেন| সেই ম্যাচে ৫-২ ব্যবধানে জিতে প্রথমবারের মতো বিশ^কাপ শিরোপা জেতে ব্রাজিল| সারা বিশে^ পেলে নামেই পরিচিত এই মহাতারকা এখন পর্যন্ত বিশ^কাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার| সেই রেকর্ড আজও অক্ষুণ&ণ রয়েছে| এরপর পেলে শুধু ব্রাজিল নয়, গোটা ফুটবল বিশে^র অন্যতম আইকনে পরিণত হন| সোথবি জানিয়েছে, ১৯৫৮ সালের বিশ^কাপ ফাইনাল খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বেশি পুনর্মুদ্রিত ছবিগুলোর অন্যতম| নিলাম প্রতিষ্ঠানটির ভাষায়, ‘এই জার্সিটিই তখন মাঠে ছিল|’ এর আগে ২০০৪ সালে একই জার্সি নিলামে ৭০ হাজার ৫০৫ পাউন্ড (১ লাখ ৫ হাজার ৬০০ মার্কিন ডলার) দামে বিক্রি হয়েছিল বলে জানিয়েছে সোথবি| তবে পেলের জার্সি বিক্রির এই মূল্য ক্রীড়া ইতিহাসের সবচেয়ে দামী স্মারক নয়| সেই রেকর্ড এখনও রয়েছে বেসবল কিংবদন্তি বেব রুথের ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজে পরা জার্সির দখলে, যা ২০২৪ সালে ২ কোটি ৪১ লাখ ডলারে বিক্রি হয়| উচ্চমূল্যে বিক্রি হওয়া অন্যান্য ক্রীড়া স্মারকের মধ্যে রয়েছে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের ১৯৯৮ সালের এনবিএ ফাইনালে পরা জার্সি, যা বিক্রি হয়েছিল ১ কোটি ১ লাখ ডলারে| এ ছাড়া ১৯৮৬ বিশ^কাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার পরা জার্সি ৯.২ মিলিয়ন ডলারে নিলামে বিক্রি হয়েছিল বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান বনহামস|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...