প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 17 Jul 2026, 9:47 PM
এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য থাকছে বিশেষ আংটি
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে শুধু ট্রফি জয়ের লড়াই নয়, অপেক্ষা করছে আরও একটি ঐতিহাসিক ¯^ীকৃতি| নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের বিজয়ী দল প্রথমবারের মতো ফিফার পক্ষ থেকে পাবে বিশেষ কমেমোরেটিভ চ্যাম্পিয়নশিপ রিং| বিশ^কাপের ইতিহাসে এর আগে কোনো চ্যাম্পিয়ন দলকে এমন সম্মান দেওয়া হয়নি| এই উদ্যোগটি মূলত যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতি থেকে অনুপ্রাণিত| সেখানে এনএফএল, এনবিএ, এমএলবি ও এনএইচএলের মতো বড় লিগে প্রতি মৌসুমের চ্যাম্পিয়নদের স্মারক রিং প্রদান করা হয়| এবার সেই ঐতিহ্যই বিশ^কাপে নিয়ে এসেছে ফিফা| ফিফার তথ্য অনুযায়ী, মোট ২,০২৬টি সীমিত সংস্করণের রিং ˆতরি করা হয়েছে, যা ২০২৬ বিশ^কাপকে স্মরণীয় করে রাখতেই বিশেষভাবে ডিজাইন করা হয়েছে| প্রতিটি রিংয়ের আলাদা সিরিয়াল ন¤^র থাকবে| এর মধ্যে ৩০টি রিং দেওয়া হবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সদস্যদের| বাকি ১,৯৯৬টি রিং বিশে^র বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীদের জন্য বিক্রি করবে ফিফা| তবে এই রিংগুলোর দাম এখনো ঘোষণা করা হয়নি| রিংয়ের এক পাশে থাকবে ফিফা বিশ^কাপ ট্রফির প্রতিকৃতি, আর অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয় অনুযায়ী বিশেষ নকশা| প্রতিটি রিং আলাদাভাবে ˆতরি করা হবে এবং এর সঙ্গে থাকবে অথেনটিসিটির (সত্যতা) সনদ| ফাইনাল শেষ হওয়ার পরপরই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে প্রতীকী বা অস্থায়ী রিং পরিয়ে বিজয় উদযাপন করা হবে| পরে ব্যক্তিগতভাবে ˆতরি করা ৩০টি কাস্টমাইজড রিং আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে তুলে দেবে ফিফা| উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্রীড়া জগতে সুপার বোল (এনএফএল), এনবিএ ফাইনাল, এমএলবির ওয়ার্ল্ড সিরিজ এবং এনএইচএলের স্ট্যানলি কাপ জয়ী দলগুলোর জন্য চ্যাম্পিয়নশিপ রিং প্রদান বহু বছরের ঐতিহ্য| এবার সেই মর্যাদাপূর্ণ তালিকায় যুক্ত হলো ফিফা বিশ^কাপও|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...