প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 17 Jul 2026, 9:46 PM
আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করলো ফিফা
ফুটবলের বিশ^ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০২৬ বিশ^কাপের সেমিফাইনালে আটলান্টায় ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের প্রদর্শিত বিতর্কিত একটি ব্যানার নিয়ে তদন্ত শুরু করেছে| ব্যানারটিতে বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের প্রসঙ্গ তুলে ধরা হয়, যা কয়েক দশক আগে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে যুদ্ধের কারণ দাঁড়িয়েছিল| ইংল্যান্ডের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সরকার ব্যানারটিকে ‘অসংবেদনশীল’ আখ্যা দেওয়ার পরই ফিফা তদন্ত শুরু করে| ম্যাচের শেষের বাঁশি বাজার পর ২-১ গোলে দুর্দান্ত প্রত্যাবর্তনের জয় উদযাপনের সময় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় একটি ব্যানার প্রদর্শন করেন| সেখানে লেখা ছিল, ‘লাস মালভিনাস আর্জেন্টিনার’ (ফকল্যান্ড আর্জেন্টিনার)| চলমান বিশ^কাপে দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার খেলোয়াড়রা এই বিতর্কিত বিষয়টি সামনে আনলেন| এর আগে শেষ ষোলোতে মিসরকে ৩-২ গোলে হারানোর পরও তারা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের প্রসঙ্গ উল্লেখ করে একটি স্লোগান গেয়েছিলেন| ব্রিটিশ সংবাদপত্র মিরর জানিয়েছে, ব্যানারটি যুক্তরাজ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে| অনেকের মতে, এটি ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধে নিহত ২৫৫ জন ব্রিটিশ সেনাসদস্যের প্রতি অসম্মানজনক| যুক্তরাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘বিশ^কাপ হয়তো আমাদের নয়, কিন্তু ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অবশ্যই আমাদের|’ লিবারেল ডেমোক্র্যাট দলের নেতা এড ডেভি দাবি করেছেন, যারা এই ব্যানার নিয়ে উদযাপন করেছেন, তাদের যেন রোববার স্পেনের বিপক্ষে ফাইনাল খেলতে না দেওয়া হয়| মিরর-এর প্রতিবেদন অনুযায়ী, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সরকারও এ বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে| বিতর্কের জবাবে ফিফা জানিয়েছে, ‘প্রচলিত নিয়ম অনুযায়ী, ফিফার ¯^াধীন শৃঙ্খলা কমিটি বর্তমানে ম্যাচ-সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করছে এবং সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে|’ ১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে ১০ সপ্তাহব্যাপী যুদ্ধ হয়| দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জ দুটি বর্তমানে ব্রিটিশ বিদেশি অঞ্চল হিসেবে পরিচালিত হলেও আর্জেন্টিনা এগুলোকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে| আর্জেন্টিনা দ্বীপপুঞ্জে সামরিক অভিযান চালানোর মাধ্যমে যুদ্ধের সূচনা হয়| ৭৪ দিন পর আর্জেন্টিনা আত্মসমর্পণ করলে দ্বীপপুঞ্জ আবারও ব্রিটিশ নিয়ন্ত্রণে ফিরে যায়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...