প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 17 Jul 2026, 9:42 PM
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কেউই খেলতে চায় না : থমাস টুখেল
বিশ^কাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে ইংল্যান্ডকে| তবে এই ম্যাচকে মোটেও গুরুত্বের সঙ্গে দেখছেন না কোচ থমাস টুখেল| তার মতে, ফাইনালে ওঠার ¯^প্ন ভেঙে যাওয়ার পর এমন ম্যাচ খেলতে নামা খেলোয়াড়দের জন্য একপ্রকার ‘অনাকাঙ্ক্ষিত দায়িত্ব’| টুখেল মনে করেন, বিশ^কাপের মতো আসরে সেমিফাইনালে সবকিছু উজাড় করে দেওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত রাখা খুবই কঠিন| মায়ামিতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘আমাদের কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে চায় না, ফ্রান্সের খেলোয়াড়রাও চায় না| সবাই ফাইনাল খেলতে চেয়েছিল| সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা সবকিছু দিয়েছি| কিন্তু বাস্তবতা হলো, এখন আমাদের এই ম্যাচ খেলতে হবে| ফ্রান্সের তুলনায় আমরা একদিন কম বিশ্রাম পেয়েছি, তবুও পেশাদারিত্বের সঙ্গে ম্যাচটি খেলব|’ আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে দীর্ঘ সময় এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ২-১ ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড| অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংলিশরা, কিন্তু এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোল তাদের ¯^প্ন ভেঙে দেয়| তবে হতাশার মাঝেও দলের পারফরম্যান্স নিয়ে গর্বিত টুখেল| তার মতে, সেমিফাইনালে পৌঁছানোই একটি বড় অর্জন, বিশেষ করে যখন অনেক শক্তিশালী দল তার আগেই বিদায় নিয়েছে, ‘আরেকটি বিশ^কাপ খেলতে আমাদের চার বছর অপেক্ষা করতে হবে| তাই সেমিফাইনালে ওঠা অবশ্যই বড় সাফল্য| বিশে^র অনেক বড় ফুটবল শক্তি এর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে| এটা নিঃসন্দেহে অর্জন| কিন্তু এই মুহূর্তে কেউ সেটা শুনতে চায় না, আমিও না| কারণ আমরা নিজেদের কাছ থেকে আরও বেশি আশা করেছিলাম|’ আজ শনিবার দিবাগত রাত ৩ টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...