প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jul 2026, 9:43 AM
ব্রাহ্মণপাড়ায় জুলাই শহীদ দিবসে জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোটের র্যালি-সমাবেশ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় ঐক্যজোটের উপজেলা শাখা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিয়াজি মার্কেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতের নায়েবে আমির খন্দকার মোহাম্মদ শাহজালাল এবং উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম সরকার।
এ ছাড়া উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. ইব্রাহীম খলিল, সাবেক আমির মাওলানা মাঈনুদ্দিন সাঈদ, দুলালপুর ইউনিয়ন আমির মাওলানা কাজী আব্দুল হান্নান, সাহেবাবাদ ইউনিয়ন আমির মোহাম্মদ আমিনুল ইসলাম, শিদলাই ইউনিয়ন আমির মাওলানা আবু কাউছার সরকার, চান্দলা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোবাশ্বিরুল হক, শশীদল ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রহমান সেলিম, সেক্রেটারি মো. বাছির উদ্দিন (বিএসসি), মাধবপুর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মনিরুল হকসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। তাঁদের আত্মদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
বক্তারা আরও বলেন, শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখারও আহ্বান জানান তাঁরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...