প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jul 2026, 9:44 AM
ব্রাহ্মণপাড়ায় বিনামূল্যে স্তন, জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।
স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নারীদের জন্য বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম পরিচালিত হয়।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সাউথ ডিভিশনের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক নারী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, অনেক নারী সচেতনতার অভাব, সংকোচ কিংবা আর্থিক সীমাবদ্ধতার কারণে সময়মতো স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের পরীক্ষা করাতে পারেন না। এসব বিষয় বিবেচনায় রেখে সম্পূর্ণ বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও আরও বিস্তৃত পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যসেবা নিতে আসা এক নারী বলেন, আমাদের মতো সাধারণ মানুষের জন্য এমন উদ্যোগ খুবই উপকারী। অর্থের অভাবে অনেক সময় প্রয়োজনীয় পরীক্ষা করানো সম্ভব হয় না। আজ বিনামূল্যে পরীক্ষা করাতে পেরে আমরা উপকৃত হয়েছি।
আরেক সেবাগ্রহীতা বলেন, এই কর্মসূচির মাধ্যমে ক্যান্সার সম্পর্কে সচেতন হতে পেরেছি। নিয়মিত এ ধরনের উদ্যোগ থাকলে নারীরা আরও বেশি স্বাস্থ্যসচেতন হবেন।
ব্র্যাক সদস্যরা বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং স্তন ও জরায়ুমুখ ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসা অনেক সহজ ও কার্যকর হয়। যেসব রোগী শনাক্ত হবেন, তাদের পরবর্তী চিকিৎসাও বিনামূল্যে নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতেও ব্র্যাক এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখবে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, স্তন ও জরায়ুমুখ ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই সফলভাবে চিকিৎসা দেওয়া সম্ভব। তাই নির্দিষ্ট বয়সের নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী স্ক্রিনিং করানো অত্যন্ত জরুরি। সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের এমন উদ্যোগ নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...