প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jul 2026, 9:43 AM
তিতাসে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে প্রশাসনের আলোচনা সভা
নাজমুল করিম ফারুক :
কুমিল্লার তিতাসে জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে
আলোচনা সভা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের উদ্যোগে
র্যালি অনুষ্ঠিত হয়| বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ থেকে শুরু
হয়ে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে কড়িকান্দি বাজার গিয়ে র্যালিটি
শেষ হয়| বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তানিয়া আক্তার লুবনার সভাপতিত্বে এতে
উপস্থিত ছিলেন উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.
সরফরাজ হোসেন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাকিল আহমেদ,
তিতাস থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মফিজ উদ্দিন ও কুমিল্লা পল্লী
বিদ্যুৎ সমিতি-৩ তিতাস জোনাল অফিসের এজিএম হোসেন মোহাম্মদ
রায়হান প্রমূখ|
অপরদিকে, উক্ত র্যালির শেষান্তে কড়িকান্দি বাজারে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
উপজেলা জামায়াতের আমীর ইঞ্জি. শামীম সরকার বিজ্ঞ| এছাড়া এতে আরো বক্তব্য
রাখেন এনসিপি কুমিল্লা উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ,
খেলাফত মজলিস উপজেলার সেক্রেটারি মাওলানা নুর নবী, জামায়াতে ইসলামী
উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ শাহাদাৎ হোসাইন, উপজেলার
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও কড়িকান্দি ইউনিয়ন আমীর আব্দুল্লাহ আল মামুন,
ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ
ফেডারেশন সভাপতি মোশাররফ হোসেন মুন্সি প্রমূখ|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...