...
শিরোনাম
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ! ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ⁜ চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা বাস, আহত ১৪ ⁜ টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ⁜ তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ ⁜ আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ⁜ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময় ⁜ ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি ⁜ পালপাড়ার মীমাংসিত জমিতে ‘সুপ্রিম কোর্টের’ সাইনবোর্ড, আপত্তি অর্ধেক মালিকের ⁜ কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকায় বৃদ্ধকে কুপিয়ে জখম: থানায় মামলা ⁜ মনোহরগঞ্জে ভাতের হোটেলের আড়ালে মাদক ব্যবসা, ২৫০পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার ⁜ বুড়িচং পীরযাত্রাপুরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান মো: তাজুল ইসলাম ⁜ দাউদকান্দিতে ভালোকে হ্যাঁ, খারাপ না বলার কর্মসূচি ⁜ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃষিমন্ত্রী ইয়াছিন ⁜ নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চৌধুরী এমপি ⁜ সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী ⁜ কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া ⁜ "সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষিবিদ পলাশ ⁜ কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ গঠন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jul 2026, 9:42 AM

...
কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ News Image
সুজন মজুমদার || 

প্রায় অর্ধযুগ পর কুমিল্লা মহানগর ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও তৎপরতা। দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রম স্থবির থাকার পর রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের সুযোগে সংগঠনটিকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় নুরুল হক নূরের নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র অধিকার পরিষদ দীর্ঘ সময় রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে কার্যক্রম পরিচালনা করে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন বাস্তবতায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কুমিল্লা মহানগর ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি চলছে। এ ক্ষেত্রে জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ নেতৃত্বকে প্রাধান্য দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।

দলীয় একাধিক সূত্র জানায়, সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আলোচনায় রয়েছেন জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক নাইম জামান। একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলন কুমিল্লা জেলার সাবেক সংগঠক হাসান মাহদী, সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল এবং বৈষম্যবিরোধী আন্দোলনের আদর্শ সদর উপজেলার সাবেক মুখপাত্র আসলাম সিদ্দিকীর নামও আলোচনায় রয়েছে।

এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ জিদনী ও মেহেদী হাসানকেও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় দেখা হচ্ছে। সংগঠনের নেতাকর্মীদের একটি অংশের মতে, প্রতিষ্ঠাকালীন সদস্য হওয়ায় সাইফ জিদনীর প্রতি নতুন ও পুরোনো উভয় প্রজন্মের নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে। নারী নেতৃত্বের ক্ষেত্রেও নাহিদার নাম গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছে।

সংশ্লিষ্টদের ভাষ্য, হাসান মাহদী সংগঠনের দুর্দিনে সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক নিষ্ক্রিয়তা নিয়ে সংগঠনের ভেতরে কিছু আলোচনা রয়েছে। অন্যদিকে জুলাই আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া নাইম জামান, আসলাম সিদ্দিকী ও নাজমুল বর্তমানে মাঠপর্যায়ে তুলনামূলকভাবে সক্রিয় রয়েছেন।

তবে নতুন কমিটিতে কারা স্থান পাচ্ছেন, সে বিষয়ে এখনো কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সংগঠনের নেতাকর্মীদের প্রত্যাশা, অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয়ে শিগগিরই কুমিল্লা মহানগর ছাত্র অধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ!
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...

আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র‌্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ  ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...

সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...

চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা        বাস, আহত ১৪
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...

সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...

টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...

কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...

তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে  খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...

নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...

আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার  প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ!
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল
➤ চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা বাস, আহত ১৪
➤ টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ
➤ তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ
➤ আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
➤ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
➤ ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময়
➤ ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি
➤ পালপাড়ার মীমাংসিত জমিতে ‘সুপ্রিম কোর্টের’ সাইনবোর্ড, আপত্তি অর্ধেক মালিকের
➤ কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকায় বৃদ্ধকে কুপিয়ে জখম: থানায় মামলা
➤ মনোহরগঞ্জে ভাতের হোটেলের আড়ালে মাদক ব্যবসা, ২৫০পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার
➤ বুড়িচং পীরযাত্রাপুরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান মো: তাজুল ইসলাম
➤ দাউদকান্দিতে ভালোকে হ্যাঁ, খারাপ না বলার কর্মসূচি
➤ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃষিমন্ত্রী ইয়াছিন
➤ নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চৌধুরী এমপি
➤ সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী
➤ কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া
➤ "সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষিবিদ পলাশ
➤ কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ গঠন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir