প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 16 Jul 2026, 9:26 PM
নতুন করে আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই: ইরান
এফএনএস বিদেশ:
যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত লঙ্ঘন অব্যাহত রাখায় ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান| দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তেহরানের প্রধান অগ্রাধিকার প্রতিরক্ষা, আলোচনা নয়| খবর মেহের নিউজ এজেন্সির| তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাঘায়ি বলেন, এ মুহূর্তে আমাদের আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই| আমরা এখন দেশের প্রতিরক্ষা জোরদার করার দিকেই মনোযোগ দিচ্ছি| যুক্তরাষ্ট্রের দাবি ছিল, সাম্প্রতিক সামরিক চাপ ও হামলার ফলে ইরান আবার আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হবে| তবে সেই ধারণা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের এই কূটনীতিক| বাঘায়ি বলেন, ১৭ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে ¯^াক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্ত মানতে ইরান আর নিজেকে বাধ্য মনে করছে না| চুক্তি কার্যকরের শুরু থেকেই যুক্তরাষ্ট্র একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে| তিনি বলেন, একটি সমঝোতা স্মারক পারস্পরিক অঙ্গীকারের ওপর ভিত্তি করে গড়ে ওঠে| যদি এক পক্ষ সেই অঙ্গীকার ভঙ্গ করে, তাহলে অন্য পক্ষও নিজেদের দায়বদ্ধতা পালন থেকে বিরত থাকতে পারে| আমরা এখন সেই নীতিই অনুসরণ করছি| বাঘায়ির মতে, চুক্তির প্রথম ধারা থেকেই যুক্তরাষ্ট্র অসৎ আচরণ ও প্রতিশ্রুতি ভঙ্গ করেছে| যুক্তরাষ্ট্রের চাপ ও দাবির বিরুদ্ধে দেশের ভেতরে ব্যাপক ঐকমত্য রয়েছে| তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের চাপ ও আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে| আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের পূর্ণ শক্তিতে জবাব দেবে| তারা যদি হামলা চালায়, তাহলে পাল্টা আঘাতও পাবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...