প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 16 Jul 2026, 9:27 PM
জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ
জি¤^াবুয়েতে বাংলাদেশ দলের সময়টা কাটছে বিভীষিকার মতো| টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর হারতে হয়েছে ওয়ানডে সিরিজও| তৃতীয় ওয়ানডেতে সান্ত্বনার জয় এলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ফের হারের মুখ দেখেছে বাংলাদেশ| বুলাওয়েতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয়| দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি উড়ন্ত সূচনা এনে দেন জি¤^াবুয়েকে| ৯ বলে ১৪ রান করে মারুমানি বিদায় নিলেও বেনেট রানের চাকা সচল রাখেন| ডিওন মেয়ার্স একপ্রান্ত আগলে রাখতে গিয়ে ২০ বলে ২০ রান করে বিদায় নিলে বোলারদের ওপর চড়াও হন অধিনায়ক সিকান্দার রাজা| ১৩ বলে ২০ রান করে তিনি সাজঘরে ফেরার আগে অবশ্য বেনেটকে বিদায় নিতে হয়| তার আগে ৩০ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন এই ওপেনার| শেষদিকে ২৫ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন রায়ান বার্ল| ১০ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন ব্র্যাড ইভান্স| বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত শুরু পান নাহিদ রানা| মাত্র ৩ রান খরচ করে চারটি উইকেট শিকার করে ফেলেন তিনি| যদিও শেষ ওভারে খরচ করেন ১৮ রান| মোহাম্মদ সাইফউদ্দিন পান জোড়া উইকেট| জবাব দিতে নেমে বাংলাদেশ প্রথমে হারায় সাইফ হাসানকে| খোলসবন্দী সাইফ ১৫ বলে রান করেন মোটে ১২| তানজিদ তামিম ৮ বলে ১৬ রান করলেও থিতু হতে পারেননি| পারভেজ হোসেন ইমন, অধিনায়ক তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান- প্রত্যেকেই ছিলেন মলিন| প্রায় ৩ বছর পর একাদশে ফেরা ইয়াসির আলী এক প্রান্ত আগলে রেখে ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন, হাঁকান দুটি চার ও তিনটি ছক্কা| তবে তা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে| শেষদিকে ১৮ বলে ১৯ রান করেন শেখ মেহেদী হাসান| মাত্র ১৩৮ রানে গুটিয়ে গেলে ৩২ রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে| জি¤^াবুয়ের পক্ষে রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি চারটি করে উইকেট শিকার করেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...