...
শিরোনাম
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা ⁜ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি ⁜ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো ⁜ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ ⁜ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম ⁜ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের ⁜ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা ⁜ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের ⁜ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের ⁜ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের ⁜ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ ⁜ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম ⁜ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর ⁜ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি ⁜ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২ ⁜ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল ⁜ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব ⁜ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি ⁜ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা ⁜ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jul 2026, 1:55 AM

...
ব্রাহ্মণপাড়ার বালিকা বিদ্যালয়ে মাসের পর মাস ক্লাস নেন না সহকারী শিক্ষক, পাঠদান ব্যাহত News Image

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বেতন-ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগ, সহকারী শিক্ষক হাসিনা ইসলাম গত প্রায় ১৮ মাস ধরে নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছেন না। এতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।
সম্প্রতি সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
বিদ্যালয়ের শিক্ষকদের হাজিরা খাতা পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের এপ্রিল মাসে হাসিনা ইসলাম একদিনও বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। মে মাসে তিন দিন এবং জুন মাসে চার দিন বিদ্যালয়ে এসে হাজিরা দিলেও কোনো শ্রেণি নেননি বলে অভিযোগ রয়েছে। চলতি জুলাই মাসের ১৪ তারিখ পর্যন্ত তিনি বিদ্যালয়ে উপস্থিত হননি বলেও জানা গেছে।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, গত প্রায় ১৮ মাস ধরে হাসিনা ইসলামের কোনো ক্লাস তারা পায়নি। এতে তাদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং নির্ধারিত বিষয়গুলোর পাঠ থেকে তারা বঞ্চিত হচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম আল-আমিন বলেন, ম্যাডাম অনেক দিন ধরে বিদ্যালয়ে আসেন না। কেন আসেন না বা ক্লাস নেন না, সেটি তিনি নিজেই ভালো বলতে পারবেন।
সহকারী শিক্ষক খাদিজা বেগম বলেন, তিনি মাসে দুই-তিন দিন বিদ্যালয়ে এসে হাজিরা দিয়ে চলে যান। কোনো ক্লাস নেন না।
আরেক সহকারী শিক্ষক মো. মেহেদী হাসান বলেন, অনেক দিন ধরে তিনি নিয়মিত বিদ্যালয়ে আসছেন না। তাঁর ক্লাসগুলো ফাঁকা যাচ্ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিদ্যালয়ের একজন শুভাকাঙ্ক্ষী আবদুর রউফ (পুলিশ সদস্য) বলেন, বিষয়টি এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থে আমরা তাঁকে নিয়মিত বিদ্যালয়ে এসে ক্লাস নেওয়ার অনুরোধ করেছি, কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, গত প্রায় ১৮ মাস ধরে সহকারী শিক্ষক হাসিনা ইসলাম কোনো শ্রেণি নিচ্ছেন না। মাঝে মধ্যে বিদ্যালয়ে এসে হাজিরা দিয়ে চলে যান। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দার দাবি, বিদ্যালয়ে নিয়মিত না এসে তিনি বিভিন্ন সময় কুমিল্লা ও ঢাকায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জজ আদালত ও হাইকোর্ট-সংক্রান্ত কাজে ব্যস্ত থাকেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক হাসিনা ইসলাম বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নিয়ে হাইকোর্টে একটি রিট মামলা চলমান রয়েছে। বিষয়টির নিষ্পত্তি হলে বিদ্যালয়ে যাব। এছাড়া সেখানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল করিম বলেন, বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে জেনেছি। এখানে কিছু মামলা-সংক্রান্ত বিষয় রয়েছে। তবে শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত না আসা এবং শ্রেণি না নেওয়ার অভিযোগের সত্যতা রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিত অভিযোগ দিলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্ত...

এফএনএস স্পোর্টস: খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়...

চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি

এফএনএস স্পোর্টস: ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতী...

জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো

এফএনএস স্পোর্টস: রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জ...

লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ

এফএনএস স্পোর্টস: লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার...

এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বে...

ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা  স্বীকার দুই আর্জেন্টাইনের
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...

এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
➤ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
➤ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
➤ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
➤ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
➤ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের
➤ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা
➤ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
➤ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের
➤ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
➤ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ
➤ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম
➤ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর
➤ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি
➤ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
➤ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
➤ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব
➤ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি
➤ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
➤ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir