...
শিরোনাম
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা ⁜ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি ⁜ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো ⁜ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ ⁜ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম ⁜ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের ⁜ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা ⁜ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের ⁜ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের ⁜ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের ⁜ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ ⁜ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম ⁜ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর ⁜ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি ⁜ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২ ⁜ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল ⁜ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব ⁜ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি ⁜ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা ⁜ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jul 2026, 1:54 AM

...
এইচএসসি পরীক্ষা পরিস্থিতি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের জরুরি সংবাদ সম্মেলন News Image
মাহফুজ নান্টু কুমিল্লা।। 

চলমান এইচএসসি পরীক্ষা ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ৯টায় শিক্ষা বোর্ড কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ।

তিনি বলেন, সোমবারের পরীক্ষা গ্রহণে শিক্ষা বোর্ডের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। ভোররাতে আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করার সুযোগ ছিল না। তবে পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা শেষ করে নিরাপদে বাসায় ফিরতে পারে, সে লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশন, জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডার সমন্বিতভাবে কাজ করেছে।
চেয়ারম্যান জানান, বুধবারের এইচএসসি পরীক্ষার জন্য কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিবর্তন করে অজিতগুহ কলেজে স্থানান্তর করা হয়েছে। এতে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়াও উদ্ভুত পরিস্থিতির জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন।




এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুমিল্লা সরকারি মহিলা কলেজ ছাড়া অন্য কোনো পরীক্ষা কেন্দ্রে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়নি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কুমিল্লা শিক্ষা বোর্ড আরও সতর্ক ও সচেষ্ট থাকবে।
উল্লেখ্য, সোমবার (১৩ জুলাই) টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ কয়েকটি স্থানে কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে হয়। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতার অভিযোগ তুলে পরবর্তী পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনও করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো. শিপন মিয়া, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক সালাহউদ্দিন, উপসচিব (একাডেমিক) আব্দুল কাদির, কলেজ পরিদর্শক ড. মো. জাহাঙ্গীর আলম মজুমদার এবং বিদ্যালয় উপপরিদর্শক আখতার হোসেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্ত...

এফএনএস স্পোর্টস: খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়...

চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি

এফএনএস স্পোর্টস: ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতী...

জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো

এফএনএস স্পোর্টস: রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জ...

লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ

এফএনএস স্পোর্টস: লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার...

এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বে...

ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা  স্বীকার দুই আর্জেন্টাইনের
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...

এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
➤ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
➤ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
➤ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
➤ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
➤ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের
➤ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা
➤ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
➤ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের
➤ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
➤ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ
➤ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম
➤ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর
➤ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি
➤ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
➤ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
➤ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব
➤ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি
➤ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
➤ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir