...
শিরোনাম
পানি নামছে না কেন? কান্দিখালে মিলল জলাবদ্ধতার আসল কারণ ⁜ শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ⁜ বাঞ্ছারামপুরে কোটি টাকার পাজেরোতে করে অর্ধ কোটির টাকার মদ পাচারের সময় আটক ⁜ রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠান ⁜ বুড়িচংয়ে কর্মী সমাবেশে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা, ৯ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নাম প্রকাশ ⁜ কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন ⁜ কুবির নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্রধান ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন ⁜ বুড়িচংয়ে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয় ও বসতবাড়িতে তিন চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ার বালিকা বিদ্যালয়ে মাসের পর মাস ক্লাস নেন না সহকারী শিক্ষক, পাঠদান ব্যাহত ⁜ এইচএসসি পরীক্ষা পরিস্থিতি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের জরুরি সংবাদ সম্মেলন ⁜ দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা ⁜ চান্দিনায় মাদক নির্মুলে কাজ করার ঘোষণা নবাগত ওসি’র ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও, বিক্ষোভে এইচএসসি পরীক্ষার্থীরা ⁜ মুরাদনগরে কৃষককে গলা কেটে হত্যা ⁜ জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লায় নানা কর্মসূচি ⁜ ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ ও মাঠ পানিতে তলিয়ে গেছে ⁜ বুড়িচং ভারেল্লা দক্ষিণ ইউপিকে মডেল ইউনিয়ন গড়তে করতে চান মোঃ মনিরুল ইসলাম ⁜ ধর্মমন্ত্রীর প্রচেষ্টায় মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণ ⁜ কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটিতে দুই নতুন সদস্য ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jul 2026, 1:55 AM

...
ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয় ও বসতবাড়িতে তিন চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার News Image

মো. আনোয়ারুল ইসলাম।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক তিনটি চুরির মামলার তদন্তে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, প্রথম ঘটনায় গত ২৭ মে সন্ধ্যা থেকে ২৯ মে সকাল পর্যন্ত কোনো এক সময় উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরি হয়। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করেন উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন। তদন্তের একপর্যায়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে কান্দুঘর এলাকার বাসিন্দা মো. ইমন (২৩)কে গ্রেপ্তার করা হয়।
দ্বিতীয় ঘটনায় গত ২ থেকে ৫ জুলাইয়ের মধ্যে উপজেলার মালাপাড়া ইউনিয়নের এম.ই. চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিস কক্ষের তালা ভেঙে চুরি সংঘটিত হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে অভিযান চালিয়ে বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকার লড়িবাগ গ্রামের আরমান প্রকাশ রিফাত (২০)কে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে তৃতীয় ঘটনায় গত ১১ মে উপজেলার একটি বসতবাড়ির দরজার তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগে দায়ের করা মামলায় অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের হাসিবুর রহমান শান্ত (২৭) ও শহিদুল হাসান হৃদয় (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

পানি নামছে না কেন? কান্দিখালে মিলল জলাবদ্ধতার আসল কারণ
পানি নামছে না কেন? কান্দিখালে মিলল জলাবদ্ধতার আসল কারণ

মাহফুজ নান্টু, কুমিল্লা।টানা ভারী বর্ষণে কুমিল্লা নগরজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার পানি নিষ্কাশনে ধীরগতির কা...

শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় এইচএসসি পরীক্ষা...

মাহফুজ নান্টু কুমিল্লা।। বন্যা পরিস্থিতি, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা...

বাঞ্ছারামপুরে কোটি টাকার  পাজেরোতে করে অর্ধ কোটির টাকার মদ পাচারের সময় আটক
বাঞ্ছারামপুরে কোটি টাকার পাজেরোতে করে অর্ধ কোটির টাকার মদ প...

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছলিমাবাদ...

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের দায়িত্ব  হস্থান্তর অনুষ্ঠান
রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠান

নিজ¯^ প্রতিবেদকরোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের ২০২৬-২৭ রোটা বর্ষের প্রথম ক্লাব সভা ও দায়িত্বহস্থান্ত...

বুড়িচংয়ে কর্মী সমাবেশে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা, ৯ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নাম প্রকাশ
বুড়িচংয়ে কর্মী সমাবেশে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা, ৯ ওয়ার...

কাজী খোরশেদ আলমআসন্ন বুড়িচং পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় মেয়র প্...

কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন
কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ পানি নামছে না কেন? কান্দিখালে মিলল জলাবদ্ধতার আসল কারণ
➤ শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
➤ বাঞ্ছারামপুরে কোটি টাকার পাজেরোতে করে অর্ধ কোটির টাকার মদ পাচারের সময় আটক
➤ রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠান
➤ বুড়িচংয়ে কর্মী সমাবেশে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা, ৯ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নাম প্রকাশ
➤ কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন
➤ কুবির নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্রধান ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন
➤ বুড়িচংয়ে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত
➤ ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয় ও বসতবাড়িতে তিন চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ার বালিকা বিদ্যালয়ে মাসের পর মাস ক্লাস নেন না সহকারী শিক্ষক, পাঠদান ব্যাহত
➤ এইচএসসি পরীক্ষা পরিস্থিতি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের জরুরি সংবাদ সম্মেলন
➤ দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
➤ চান্দিনায় মাদক নির্মুলে কাজ করার ঘোষণা নবাগত ওসি’র
➤ কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও, বিক্ষোভে এইচএসসি পরীক্ষার্থীরা
➤ মুরাদনগরে কৃষককে গলা কেটে হত্যা
➤ জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লায় নানা কর্মসূচি
➤ ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ ও মাঠ পানিতে তলিয়ে গেছে
➤ বুড়িচং ভারেল্লা দক্ষিণ ইউপিকে মডেল ইউনিয়ন গড়তে করতে চান মোঃ মনিরুল ইসলাম
➤ ধর্মমন্ত্রীর প্রচেষ্টায় মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণ
➤ কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটিতে দুই নতুন সদস্য
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir