প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jul 2026, 12:58 AM
দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির পূর্ববর্তী আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায়
নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি| মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পৃথকভাবে দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির
অনুমোদন দেওয়া হয়|
ঘোষিত উপজেলা বিএনপির কমিটিতে মো. জসীমউদ্দিনকে আহ্বায়ক এবং আবুল কালাম আজাদকে
সদস্য সচিব করে ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছে| এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক
হিসেবে রয়েছেন, মো: নজরুল ইসলাম সরকার,
মজিবুর রহমান সিকদার, আবদুর রউফ, শাহজাহান কবির, আবদুর রহমান, ইউসুফ মিয়া, বিল্লাল হোসেন,
হাজী মোধ শহীদুল্লাহ, এবিএম আবুল বাসার, মহসিন সরকার, মোহাম্মদ আলী, মো: আবদুল কাইয়ুম
সরকার, মো: ছগির আহম্মেদ, ইব্রাহীম দিওন|
অন্যদিকে, দেবিদ্বার পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে শাহজাহান মোল্লাকে আহ্বায়ক এবং
আনোয়ার হোসেন ভুলু পাঠানকে সদস্য সচিব করে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা
হয়|কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন, অধ্যক্ষ কামরুজ্জামান ভূঁইয়া, নজরুল ইসলাম, সাইফুল
ইসলাম, মো: আব্দুর রহিম, বশির আহম্মেদ, মিজানুর রহমান মাষ্টার, মো: মনির, মো: আসাদুজ্জামান
পাঠান, মো: জসীম, মোস্তফা কামাল, এবিএম আবুল বাশার, মহসিন সরকার, মোহাম্মদ আলী|
নতুন কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে| স্থানীয় বিএনপির
নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে
এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম শক্তিশালী হবে|
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও
সুসংগঠিত করার লক্ষ্যে এসব নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
এফএনএস স্পোর্টস: ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতী...
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
এফএনএস স্পোর্টস: রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জ...
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
এফএনএস স্পোর্টস: লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার...
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বে...
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...
এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...
নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা
এফএনএস বিদেশ : নেপালের বিভিন্ন অংশে বিধ্বংসী বন্যার পর দেশটির সরকার যখন লাশ গুনছে, তখন চোরেরা গুনছে...