প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jul 2026, 12:45 AM
বুড়িচং ভারেল্লা দক্ষিণ ইউপিকে মডেল ইউনিয়ন গড়তে করতে চান মোঃ মনিরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মডেল ইউনিয়ন প্রতিষ্ঠার পাশাপাশি নেশা ও চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ভারেল্লা (দ.) ইউপি'র সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দিতা করতে চান কারা নির্যাতিত হেভি ওয়েট প্রার্থী মোঃ মনিরুল ইসলাম ( মনির)। মোঃ মনিরুল ইসলাম ( মনির) বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে একজন সমাজসেবক এবং ভারেল্লা (দ) ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন । তিনি ১৯৭৯ সনে বুড়িচং উপজেলার শোভারামপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মরহুম আলহাজ্ব মফিজুল ইসলাম ডিলার । গতকাল ১৪ জুলাই তিনি সাংবাদিকদের জানান- রাজনীতি করতে গিয়ে বিগত সময় তাকে বেশ কয়েকবার কারা বরন করতে হয়েছে। বর্তমানে এলাকার জনগণকে সাথে নিয়ে তিনি বিএনপি থেকে একক মনোনয়ন প্রত্যাশা করেন। উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিতে গিয়ে ইউনিয়ন জনগণের জন্য তিনি যে কাজ গুলো করতে চান তা নিম্নরূপ:রাস্তাঘাট সংস্কার: ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পাড়ার কাঁচা রাস্তাগুলো পাকাকরণ এবং ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো দ্রুত মেরামতকরণ। জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং খালের নাব্যতা ফিরিয়ে আনা। কালভার্ট ও ব্রিজ: কৃষি কাজের সুবিধার্থে এবং যাতায়াত সহজ করতে প্রয়োজনীয় স্থানে ছোট-বড় কালভার্ট ও ব্রিজ নির্মাণ। সেচ সুবিধা: কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন সেচ ব্যবস্থা নিশ্চিত করা এবং ভর্তুকি মূল্যে কৃষি সরঞ্জাম ও সার বিতরণে স্বচ্ছতা আনা। শিক্ষার মানোন্নয়ন: ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোর মানোন্নয়ন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা। অসহায় রোগীদের জন্য জরুরি স্বাস্থ্য সহায়তার তহবিল গঠন। মাদকমুক্ত সমাজ: তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং পাড়া-মহল্লায় নজরদারি বাড়ানো। সিসিটিভি ক্যামেরা: গুরুত্বপূর্ণ মোড় ও বাজারগুলোতে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা স্থাপন। পরিশেষে তিনি- দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভারেল্লা ( দ.) কে একটি মডেল ইউনিয়ন গড়ার পাশাপাশি নেশা ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু...
গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
উষ্ণতা বৃদ্ধিতে হাজার বছরের জমা বরফ গলে যাচ্ছে। হিমালয়ের বুক চিরে হঠাৎ নেমে আসছে বরফ, পাথর, কাদা আর...
কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প...
কুমিল্লা জেলা সংবাদদাতা,২৮ আগস্টঃকুমিল্লা টাউন হল মাঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড...
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্...
মাহফুজ নান্টু কুমিল্লা গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পন...
মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
মাহফুজ নান্টু, কুমিল্লাসীমান্তবর্তী কুমিল্লায় কাঁটাতারের ফাঁকফোকর দিয়ে আসা মাদকের বিষে নীল হয়ে যাচ্ছ...
সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রা...
কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ‘আত্মগোপনে’ থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারকে উদ্ধার কর...