...
শিরোনাম
পানি নামছে না কেন? কান্দিখালে মিলল জলাবদ্ধতার আসল কারণ ⁜ শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ⁜ বাঞ্ছারামপুরে কোটি টাকার পাজেরোতে করে অর্ধ কোটির টাকার মদ পাচারের সময় আটক ⁜ রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠান ⁜ বুড়িচংয়ে কর্মী সমাবেশে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা, ৯ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নাম প্রকাশ ⁜ কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন ⁜ কুবির নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্রধান ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন ⁜ বুড়িচংয়ে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয় ও বসতবাড়িতে তিন চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ার বালিকা বিদ্যালয়ে মাসের পর মাস ক্লাস নেন না সহকারী শিক্ষক, পাঠদান ব্যাহত ⁜ এইচএসসি পরীক্ষা পরিস্থিতি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের জরুরি সংবাদ সম্মেলন ⁜ দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা ⁜ চান্দিনায় মাদক নির্মুলে কাজ করার ঘোষণা নবাগত ওসি’র ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও, বিক্ষোভে এইচএসসি পরীক্ষার্থীরা ⁜ মুরাদনগরে কৃষককে গলা কেটে হত্যা ⁜ জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লায় নানা কর্মসূচি ⁜ ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ ও মাঠ পানিতে তলিয়ে গেছে ⁜ বুড়িচং ভারেল্লা দক্ষিণ ইউপিকে মডেল ইউনিয়ন গড়তে করতে চান মোঃ মনিরুল ইসলাম ⁜ ধর্মমন্ত্রীর প্রচেষ্টায় মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণ ⁜ কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটিতে দুই নতুন সদস্য ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jul 2026, 12:44 AM

...
ধর্মমন্ত্রীর প্রচেষ্টায় মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণ News Image
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। ৫০ শয্যার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা (এমআইএস) শাখা প্রকাশিত তালিকায় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর দীর্ঘদিনের প্রচেষ্টা ও ধারাবাহিক তদবিরের একটি গুরুত্বপূর্ণ সফলতা হিসেবে দেখছেন স্থানীয়রা। ধর্মমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নের বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেন। 
বর্তমানে ৫০ শয্যার এ হাসপাতালটিতে প্রতিদিন ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। শয্যা সংকট, জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ১০০ শয্যায় উন্নীত হওয়ার ফলে হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ হওয়ার পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং স্বাস্থ্যসেবার পরিধি আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ বিষয়ে স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ সচেতন নাগরিক সমাজ মনে করেন, মুরাদনগর মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দায়িত্ব গ্রহণের পর থেকেই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করেছেন। তাঁর ধারাবাহিক প্রচেষ্টার ইতিবাচক ফল হিসেবে এ অনুমোদন এসেছে।
হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হওয়ায় মুরাদনগর উপজেলার কয়েক লাখ মানুষের পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দারাও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন। একই সঙ্গে কুমিল্লা ও ঢাকামুখী রোগীর চাপও অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের এ সিদ্ধান্তে মুরাদনগর উপজেলাজুড়ে আনন্দের সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে অভিনন্দন জানিয়েছেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

পানি নামছে না কেন? কান্দিখালে মিলল জলাবদ্ধতার আসল কারণ
পানি নামছে না কেন? কান্দিখালে মিলল জলাবদ্ধতার আসল কারণ

মাহফুজ নান্টু, কুমিল্লা।টানা ভারী বর্ষণে কুমিল্লা নগরজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার পানি নিষ্কাশনে ধীরগতির কা...

শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় এইচএসসি পরীক্ষা...

মাহফুজ নান্টু কুমিল্লা।। বন্যা পরিস্থিতি, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা...

বাঞ্ছারামপুরে কোটি টাকার  পাজেরোতে করে অর্ধ কোটির টাকার মদ পাচারের সময় আটক
বাঞ্ছারামপুরে কোটি টাকার পাজেরোতে করে অর্ধ কোটির টাকার মদ প...

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছলিমাবাদ...

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের দায়িত্ব  হস্থান্তর অনুষ্ঠান
রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠান

নিজ¯^ প্রতিবেদকরোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের ২০২৬-২৭ রোটা বর্ষের প্রথম ক্লাব সভা ও দায়িত্বহস্থান্ত...

বুড়িচংয়ে কর্মী সমাবেশে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা, ৯ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নাম প্রকাশ
বুড়িচংয়ে কর্মী সমাবেশে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা, ৯ ওয়ার...

কাজী খোরশেদ আলমআসন্ন বুড়িচং পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় মেয়র প্...

কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন
কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ পানি নামছে না কেন? কান্দিখালে মিলল জলাবদ্ধতার আসল কারণ
➤ শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
➤ বাঞ্ছারামপুরে কোটি টাকার পাজেরোতে করে অর্ধ কোটির টাকার মদ পাচারের সময় আটক
➤ রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠান
➤ বুড়িচংয়ে কর্মী সমাবেশে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা, ৯ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নাম প্রকাশ
➤ কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন
➤ কুবির নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্রধান ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন
➤ বুড়িচংয়ে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত
➤ ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয় ও বসতবাড়িতে তিন চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ার বালিকা বিদ্যালয়ে মাসের পর মাস ক্লাস নেন না সহকারী শিক্ষক, পাঠদান ব্যাহত
➤ এইচএসসি পরীক্ষা পরিস্থিতি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের জরুরি সংবাদ সম্মেলন
➤ দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
➤ চান্দিনায় মাদক নির্মুলে কাজ করার ঘোষণা নবাগত ওসি’র
➤ কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও, বিক্ষোভে এইচএসসি পরীক্ষার্থীরা
➤ মুরাদনগরে কৃষককে গলা কেটে হত্যা
➤ জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লায় নানা কর্মসূচি
➤ ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ ও মাঠ পানিতে তলিয়ে গেছে
➤ বুড়িচং ভারেল্লা দক্ষিণ ইউপিকে মডেল ইউনিয়ন গড়তে করতে চান মোঃ মনিরুল ইসলাম
➤ ধর্মমন্ত্রীর প্রচেষ্টায় মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণ
➤ কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটিতে দুই নতুন সদস্য
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir