...
শিরোনাম
আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২ ⁜ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল ⁜ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব ⁜ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি ⁜ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা ⁜ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার ⁜ চৌদ্দগ্রামে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত ⁜ বুড়িচং মাশরা রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জশনে জুলুস ⁜ ব্রাহ্মণপাড়ায় সরকারি কাজে বাধা ও চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ⁜ বুড়িচংয়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ ধ্বংসের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ⁜ বুড়িচংয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ফেরার পথে কলেজছাত্র নিহত ⁜ ব্রাহ্মণপাড়া থানায় মাদকবিরোধী ‘অভিযোগ বক্স’, পরিচয় গোপনে তথ্য দেওয়ার সুযোগ ⁜ চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ⁜ শিকারপুরে রাস্তার পাশে রোপন করা গাছের চারায় বিষাক্ত কীটনাশক দিল দুর্বৃত্তরা ⁜ বাঞ্ছারামপুরে শিল্প পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন ⁜ বুড়িচংয় এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত ⁜ নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি ⁜ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা ⁜ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন ⁜ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jul 2026, 12:46 AM

...
ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ ও মাঠ পানিতে তলিয়ে গেছে News Image

মো. আনোয়ারুল ইসলাম।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও প্রধান প্রবেশপথ কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে। এতে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিদিন হাঁটু পানি পেরিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, অন্যদিকে কমে গেছে শিক্ষার্থীদের উপস্থিতিও।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে পাশের ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুর উপচে পড়া পানি ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও প্রধান প্রবেশপথে জমে রয়েছে। বিদ্যালয়ের মাঠজুড়ে হাঁটুসমান পানি, আর মূল প্রবেশপথে হাঁটুরও ওপরে পানি জমে থাকায় বিদ্যালয়ে প্রবেশ করাই কঠিন হয়ে পড়েছে।
বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের অনেকেই জুতা হাতে নিয়ে কিংবা অভিভাবকের সহায়তায় পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে পৌঁছাচ্ছে। শিক্ষক-কর্মচারীরাও অফিস কক্ষ থেকে শ্রেণিকক্ষে যেতে বাধ্য হচ্ছেন হাঁটু পানি পেরিয়ে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকেরা।
শিক্ষার্থীরা বলেন, প্রতিদিন পানি পেরিয়ে বিদ্যালয়ে আসতে খুব কষ্ট হয়। অনেক সময় কাপড় ভিজে যায়, বই-খাতাও নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। পানি দ্রুত সরে গেলে তারা স্বাভাবিকভাবে বিদ্যালয়ে আসতে পারবে।
অভিভাবকেরা জানান, বিদ্যালয়ের প্রধান প্রবেশপথে হাঁটুর ওপরে পানি থাকায় ছোট ছোট শিশুদের একা পাঠানো নিরাপদ নয়। অনেকেই বাধ্য হয়ে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারছেন না। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা রহমা লাকী বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পানি জমে থাকায় স্বাভাবিকভাবে পাঠদান পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে। দ্রুত সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি উপজেলা শিক্ষা কার্যালয়কে জানানো হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করা হয়েছে। আমরা আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে বিদ্যালয়ে আসতে পারে এবং পাঠদান স্বাভাবিকভাবে পরিচালিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হুমায়ূন কবির বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। শিশুদের নিরাপত্তা ও শিক্ষার স্বার্থে দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি।
স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় প্রাঙ্গণ ও প্রবেশপথে পানি জমে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়বে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু...

গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল

উষ্ণতা বৃদ্ধিতে হাজার বছরের জমা বরফ গলে যাচ্ছে। হিমালয়ের বুক চিরে হঠাৎ নেমে আসছে বরফ, পাথর, কাদা আর...

কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব
কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প...

কুমিল্লা জেলা সংবাদদাতা,২৮ আগস্টঃকুমিল্লা টাউন হল মাঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড...

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্...

মাহফুজ নান্টু কুমিল্লা গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পন...

মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা

মাহফুজ নান্টু, কুমিল্লাসীমান্তবর্তী কুমিল্লায় কাঁটাতারের ফাঁকফোকর দিয়ে আসা মাদকের বিষে নীল হয়ে যাচ্ছ...

সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি  চট্টগ্রাম থেকে উদ্ধার
সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রা...

কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ‘আত্মগোপনে’ থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারকে উদ্ধার কর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
➤ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
➤ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব
➤ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি
➤ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
➤ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার
➤ চৌদ্দগ্রামে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত
➤ বুড়িচং মাশরা রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জশনে জুলুস
➤ ব্রাহ্মণপাড়ায় সরকারি কাজে বাধা ও চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
➤ বুড়িচংয়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ ধ্বংসের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
➤ বুড়িচংয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ফেরার পথে কলেজছাত্র নিহত
➤ ব্রাহ্মণপাড়া থানায় মাদকবিরোধী ‘অভিযোগ বক্স’, পরিচয় গোপনে তথ্য দেওয়ার সুযোগ
➤ চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
➤ শিকারপুরে রাস্তার পাশে রোপন করা গাছের চারায় বিষাক্ত কীটনাশক দিল দুর্বৃত্তরা
➤ বাঞ্ছারামপুরে শিল্প পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন
➤ বুড়িচংয় এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
➤ নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
➤ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা
➤ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
➤ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir