প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jul 2026, 12:43 AM
কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটিতে দুই নতুন সদস্য
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটিতে নতুন করে দুই সদস্য অন্তর্ভুক্ত করা
হয়েছে| একই সঙ্গে আগামী ডিসে¤^রের শেষ দিকে শিক্ষক সমিতির নির্বাচন আয়োজনের পরিকল্পনার
কথা জানিয়েছেন সংগঠনটির নেতারা|
মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বিষয়টি
নিশ্চিত করেন|
নতুন সদস্য হিসেবে কমিটিতে যুক্ত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)
বিভাগের সহকারী অধ্যাপক খাইরুন নাহার এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাশিয়াত
যাহিন|
বর্তমান আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীমা
নাসরিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন এবং
গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন|
শিক্ষক সমিতির সদস্যসচিব ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, “আগামী ডিসে¤^রের শেষ দিকে
শিক্ষক সমিতির নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে| নির্বাচনের আগে শিক্ষকদের নিয়ে একটি
সম্মিলিত শিক্ষা ও সৌহার্দ্য সফরের আয়োজনের পরিকল্পনা রয়েছে|
আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “প্রয়োজন বিবেচনায় আহ্বায়ক
কমিটিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হতে পারে|
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ডিসে¤^রে নির্বাচন হওয়ার
কথা| তবে নির্বাচন নির্ধারিত সময়ে হবে কি না, তা তৎকালীন পরিস্থিতি এবং সাধারণ শিক্ষকদের
মতামতের ওপর নির্ভর করবে| তাঁদের সম্মতি নিয়েই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...