প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jul 2026, 8:58 AM
মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
বেলাল উদ্দিন, মুরাদনগর
২০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৪টিতেই দীর্ঘদিন ধরে প্রধান
শিক্ষকের পদ শূন্য থাকায় কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে
শিক্ষার গুনগত মান ব্যাহত হচ্ছে| এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত বা
চলতি দায়িত্বে প্রতিষ্ঠান পরিচালনা করলেও একসঙ্গে পাঠদান ও প্রশাসনিক
দায়িত্ব পালন করতে গিয়ে নানা প্রকার সমস্যার পড়ছেন| ফলে ভারপ্রাপ্তদের ভারে
ভারাক্রান্ত হয়ে পড়েছে বিদ্যালয়গুলো| এছাড়াও সহকারী শিক্ষকের আরও ৯৩টি পদ শূন্য
থাকায় চরমভাবে ব্যাহত হচ্ছে বিদ্যালয় গুলোর শিক্ষা কার্যক্রম|
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ২০৪টি সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ ২০৪টি হলেও বর্তমানে
কর্মরত রয়েছেন মাত্র ১১০ জন| কর্মরত এই শিক্ষকদের মধ্যেও আবার ৪১ জন স্থায়ী নন,
তারা চলতি দায়িত্বে প্রধান শিক্ষকের কাজ চালিয়ে নিচ্ছেন| ফলে অধিকাংশ
বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক না থাকায় একদিকে যেমন দাপ্তরিক ও প্রশাসনিক
জটিলতা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে|
এদিকে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকের অনুমোদিত
পদ ১ হাজার ২৪১টি| এর বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ১ হাজার ১৪৮ জন
এবং বাকি ৯৩টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে| এই তীব্র শিক্ষক সংকটের কারণে
অনেক বিদ্যালয়ে একসঙ্গে একাধিক শ্রেণির পাঠদান ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট
সূত্রে জানা গেছে|
সংশ্লিষ্টরা জানান, প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকদের অতিরিক্ত
প্রশাসনিক দায়িত্ব পালন করতে হচ্ছে| এতে তারা শ্রেণিকক্ষে পর্যাপ্ত সময় দিতে
পারছেন না| পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিবেদন প্রণয়ন, হিসাব-নিকাশ,
অভিভাবকদের সঙ্গে সমš^য় এবং বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রমেও চাপ
বাড়ছে| এর প্রভাব শিক্ষার মান ও বিদ্যালয়ের ¯^াভাবিক কার্যক্রমে পড়ছে বলে
সংশ্লিষ্টদের অভিমত|
স্থানীয় অভিভাবকদের দাবি, দ্রুত শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হলে
বিদ্যালয়গুলোর প্রশাসনিক শৃঙ্খলা ফিরবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে|
তারা শিক্ষার্থীদের ¯^ার্থে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আহ্বান
জানান|
এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
আলমগীর মোল্লা বিষয়ের সত্যতা ¯^ীকার করে বলেন, দীর্ঘদিন ধরে পদোন্নতি ও
নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় মাঠ পর্যায়ে কিছুটা বেগ পোহাতে হচ্ছে| মূলত
এই নিয়োগ নিয়ে বিভাগীয় পর্যায়ে কিছু আইনি জটিলতা ও মামলা ছিল, যা
ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে| শিক্ষক সংকট দ্রুত দূর করতে খুব শিগগিরই
পদোন্নতি, নতুন নিয়োগ ও বদলি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে তিনি আশ্বাস
দেন| সাময়িক এই সংকট কাটিয়ে উঠে শিক্ষা কার্যক্রম ¯^াভাবিক করতে
উপজেলা শিক্ষা অফিস সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতভর বৃষ্টিতে ডুবল নগরী
মাহফুজ নান্টুরাতভর টানা ভারী বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে কুমিল্লা নগরী| মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিম...
জলমগ্ন নগরীতে ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা, ক্ষুব্ধ অভ...
নিজ¯^ প্রতিবেদকটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কুমিল্লা নগরী| সৃষ্ট জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়...
কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দেয়া সেই কেন্দ্র পরিবর্ত...
জাহিদ পাটোয়ারীতিন ঘন্টার বৃষ্টিতে কুমিল্লা নগরীতে রাস্তা-ঘাট ডুবে গেছে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি...
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন ৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বিশেষ প্রতিনিধি কুমিল্লা উত্তর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত...
ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১৫১ শিক্ষার্থী বৃত্তি...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫১ জন শিক্ষার...
কুমিল্লা নগরীতে জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কুসিক...
আয়েশা আক্তারকুমিল্লার টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় যখন এইচএসসি পরীক্ষার্থীরা কেন্দ্র পৌঁছানো নি...