প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jul 2026, 8:57 AM
ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১৫১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫১ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৭৯ জন ট্যালেন্টপুল এবং ৭২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
রবিবার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর উপজেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের ফলাফলে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড—উভয় বিভাগেই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, এ অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, বৃত্তিপ্রাপ্ত সব কোমলমতি শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের এই অর্জন ভবিষ্যতের পথচলায় আরও আত্মবিশ্বাস জোগাবে। শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...