...
শিরোনাম
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি ⁜ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা ⁜ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন ⁜ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা ⁜ কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে ⁜ পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত ⁜ ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কুমিল্লায় জামায়াতের রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন ⁜ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ ⁜ মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩ ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ⁜ জাপান প্রবাসী গড়ার স্বপ্নে চান্দিনায় চালু হলো ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’ ⁜ ‘দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’—ইউএনও মুন্নী ইসলাম ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১ জনের ৩০ দিনের কারাদণ্ড ⁜ হ্মণপাড়ায় ২১ কেজি গাঁজা উদ্ধার, নারী চোরচক্রের ৫ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার ⁜ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন ⁜ ফরিদা বিদ্যায়তনে বেসিক ফার্স্ট এইড ট্রেনিংয়ের সমাপনী ⁜ কুমিল্লায় ব্রেড-বিস্কুটের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে মালিক সমিতির জরুরি সভা ⁜ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের ⁜ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jul 2026, 8:59 AM

...
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন ৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন News Image
বিশেষ প্রতিনিধি 
কুমিল্লা উত্তর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। একই সঙ্গে আবুল হাশেমকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করে আট সদস্যের একটি  আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার ১৩ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মে ২০২২ তারিখে অনুমোদন পাওয়া কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।

নবগঠিত  আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম ভূঁইয়াকে। 

যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া এবং সুফিয়া খাতুনকে।

কমিটি গঠনের পর নতুন যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী বলেন, "দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করেই এই কমিটি গঠন করা হয়েছে। দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, মামলা-হামলা মাথায় নিয়ে আন্দোলন করেছেন তাদেরকেই সামনে আনা হয়েছে।"

তিনি আরও বলেন,"কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দল আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
আমার প্রতি কারও রাগ, ক্ষোভ বা অভিমান থাকলে দলীয় ঐক্য ও বৃহত্তর স্বার্থে তা ভুলে যাওয়ার আহ্বান জানাই। ব্যক্তিগত বিভেদ নয়, সবাইকে সঙ্গে নিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের ভিত্তিতে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

বিশেষ করে দেবিদ্বার বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করব। ঐক্যবদ্ধ দেবিদ্বার বিএনপিই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।
বাংলাদেশ জিন্দাবাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি জিন্দাবাদ।

তিনি বলেন, "জনগণের পাশে থেকে দলের আদর্শ বাস্তবায়ন, গণতন্ত্র পুনরুদ্ধারের  বেগবান করা এবং শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে  বিএনপিকে  সরকারের , পাশে থাকা 


নতুন কমিটি গঠনের খবরে কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। তারা আশা করছেন এই কমিটির নেতৃত্বে দল আরও সুসংগঠিত হবে এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ভালো ফলাফল করবে।

কমিটির আহ্বায়ক আবুল হাশেম ভূঁইয়া শিগগিরই জেলার সকল উপজেলার নেতাদের নিয়ে মতবিনিময় সভা করবেন বলে জানা গেছে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি

নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...

তিন সাংবাদিকের ওপর হামলার  প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন  সাংবাদিক ফোরামের নিন্দা
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...

নিজস্ব প্রতিবেদক  কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...

নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...

আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...

নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা

আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...

কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...

কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে

ধর্মীয় ভাবগাম্বির্জের  মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
➤ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা
➤ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
➤ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
➤ কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
➤ পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত
➤ ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কুমিল্লায় জামায়াতের রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন
➤ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ
➤ মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩
➤ বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা
➤ জাপান প্রবাসী গড়ার স্বপ্নে চান্দিনায় চালু হলো ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’
➤ ‘দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’—ইউএনও মুন্নী ইসলাম
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১ জনের ৩০ দিনের কারাদণ্ড
➤ হ্মণপাড়ায় ২১ কেজি গাঁজা উদ্ধার, নারী চোরচক্রের ৫ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার
➤ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন
➤ ফরিদা বিদ্যায়তনে বেসিক ফার্স্ট এইড ট্রেনিংয়ের সমাপনী
➤ কুমিল্লায় ব্রেড-বিস্কুটের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে মালিক সমিতির জরুরি সভা
➤ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের
➤ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir