প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 13 Jul 2026, 8:33 PM
জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালালো ইরান
এফএনএস বিদেশ: জর্ডানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)| হামলায় মার্কিন ঘাঁটিটির জ্বালানি ডিপো ও গোলাবারুদ সংরক্ষণাগারগুলোতে ভয়াবহ আগুন ধরে গেছে বলে দাবি করেছে তেহরান| গতকাল সোমবার সকালে আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়| খবর ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির| আইআরজিসি জানিয়েছে, গতকাল সোমবার ভোরে তাদের অ্যারোস্পেস বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ড্রোন ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনীর এই গুরুত্বপূর্ণ হাবটিতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হেনেছে| হামলার পর ছড়িয়ে পড়া স্যাটেলাইট ছবিতেও প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে দৃশ্যমান ক্ষয়ক্ষতি ও বিশৃঙ্খলার প্রমাণ মিলেছে বলে দাবি করেছে ইরান| আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, গত রোববার রাতে ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সরাসরি জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে| প্রেস টিভির তথ্যমতে, ইরানের এই প্রতিশোধমূলক হামলা কেবল জর্ডানেই সীমাবদ্ধ ছিল না| একই সময়ে ইরানি সেনাবাহিনীর নিয়মিত বাহিনী কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে সমšি^ত ড্রোন হামলা চালিয়েছে| এর মধ্যে কুয়েতে মার্কিন প্যাট্রিওট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গোলাবারুদ ডিপো ও রাডার সাইট এবং বাহরাইনে মার্কিন যোগাযোগ ও রাডার স্টেশনকে লক্ষ্যবস্তু করা হয়েছে| আইআরজিসিরি মতে, এই সুসংগত অভিযানগুলো বিদেশি আগ্রাসনের মোকাবিলায় ইরানের সামরিক বাহিনীর ঐক্যবদ্ধ শক্তিকে তুলে ধরে| ইরানে আগ্রাসন চালালে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, এই হামলার মাধ্যমে তা প্রমাণ করা হয়েছে বলে আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে| আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, “যোদ্ধাদের এই প্রতিশোধমূলক অভিযান এখনো চলমান রয়েছে| যুক্তরাষ্ট্র যদি তাদের শত্রুতামূলক আচরণ বজায় রাখে, তাহলে এর চেয়েও আরো কঠোর, ব্যাপক এবং মারাত্মক পাল্টা জবাব দেওয়া হবে|”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...