...
শিরোনাম
কুমিল্লায় দুই মাসে ১,১৮৯ মামলা, মাদক আইনে সর্বোচ্চ ৪৬৬ ⁜ ইংল্যান্ডের কোচ হতে পারেন রাহুল দ্রাবিড় ⁜ উপসাগরে ইরানের হামলা জোরদার, ক্ষেপণাস্ত্র ও নৌযানে যুক্তরাষ্ট্রের পাল্টা আঘাত ⁜ ১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরো পাঁচ দিন ভারি বর্ষণের শঙ্কা ⁜ ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ⁜ বুড়িচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৭ কর্মীকে সম্মাননা ⁜ নিমসারে ভাড়াবাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক ⁜ কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ⁜ ছাত্র দিয়ে এসএসসি খাতা মূল্যায়ন: দেবিদ্বারের আলোচিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ছাত্র গ্রেপ্তার ⁜ কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম নিয়ে জাইকার প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা ⁜ তিতাসে বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ মাঠকর্মীদের সংবর্ধনা ⁜ দাউদকান্দিতে দুটি মরদেহ উদ্ধার ⁜ যুক্তরাষ্ট্রে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির বার্ষিক মিলনমেলা ⁜ ব্রাহ্মণপাড়ায় ঘরের পাশের ডোবায় পড়ে দেড় বছর বয়সী এক শিশু মৃত্যু ⁜ পুরো কোচিং প্যানেলকে বরখাস্ত করেছে সেনেগাল ⁜ বুড়িচং বাকশীমূল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত ⁜ ভুয়া চিকিৎসক আখ্যায়িত করার প্রতিবাদে বাঞ্ছারামপুরে সংবাদ সম্মেলন ⁜ নানা আয়োজনে কুবিতে পালিত হলো ‘জুলাই প্রতিরোধ দিবস’ ⁜ সোন্দ্রম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে বিশিষ্টজনদের নিয়ে সভা ⁜ শব্দে শব্দে জীবনের অনুরণন শততম পর্বে জোড়া শালিক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jul 2026, 10:23 AM

...
কুমিল্লায় দুই মাসে ১,১৮৯ মামলা, মাদক আইনে সর্বোচ্চ ৪৬৬ News Image
কুমিল্লা জেলা সংবাদদাতা,১২ জুলাইঃ
কুমিল্লা জেলায় গত দুই মাসে ১৮টি থানায় বিভিন্ন অপরাধে মোট ১ হাজার ১৮৯টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে চলতি বছরের মে মাসে ৬১২টি এবং জুন মাসে ৫৭৭টি মামলা হয়েছে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, দুই মাসে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে হত্যা ২৭টি, অপমৃত্যু ১০০টি, ধর্ষণ ৩৩টি, নারী ও শিশু নির্যাতন ৬৫টি, চুরি ৯০টি, ডাকাতি, দস্যুতা ও চাঁদাবাজি ২২টি, অপহরণ ৫টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬৬টি মামলা রয়েছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, মে মাসের তুলনায় জুন মাসে ডাকাতি, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, চুরি, দাঙ্গা ও অপমৃত্যুর মামলা বেড়েছে। তবে জুন মাসে দস্যুতা, হত্যা, অপহরণ ও মাদকসংক্রান্ত মামলা কমেছে।

জুন মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, তিনটি কিরিচ, রামদা ও চাইনিজ কুড়াল, ছয় রাউন্ড গুলি, একটি কার্তুজ ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। এছাড়া র‌্যাব একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।

সভায় ছিনতাই প্রতিরোধ, মাদক ও চোরাচালান বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্যের সঠিক মূল্য তালিকা ব্যবসাপ্রতিষ্ঠানে প্রদর্শন, মোবাইল কোর্ট ও টাস্কফোর্সের অভিযান অব্যাহত রাখা, অবৈধভাবে পুকুর ভরাট বন্ধ এবং শহরের যানজট নিরসনে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিস রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্যবিবরণী উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন সাঈদী, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা, জেলা আইনজীবী সমিতির পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু, বিএনপি নেতা ও মডার্ন হাই স্কুলের সভাপতি নিজামউদ্দিন কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রোজী আক্তার মাদক পাচার রোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, বর্ষা মৌসুমে বন্যার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য বিভাগের প্রতি নির্দেশনা দেন জেলা প্রশাসক। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম সফল করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইংল্যান্ডের কোচ হতে পারেন রাহুল দ্রাবিড়
ইংল্যান্ডের কোচ হতে পারেন রাহুল দ্রাবিড়

চাকরি হারানোর ভয়টা অনেক দিন ধরেই চলছিল। এবার সেটা সত্যি হলো।ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ড...

উপসাগরে ইরানের হামলা জোরদার, ক্ষেপণাস্ত্র ও নৌযানে যুক্তরাষ্ট্রের পাল্টা আঘাত
উপসাগরে ইরানের হামলা জোরদার, ক্ষেপণাস্ত্র ও নৌযানে যুক্তরাষ্...

হরমুজ প্রণালির আশপাশে ইরানের সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার চালানো এ...

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরো পাঁচ দিন ভারি বর্ষণের শঙ্কা
১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরো পাঁচ দিন ভারি বর্...

রাজধানী ঢাকায় ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এটি গত ১৭ বছরে দ্বিতী...

ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মো. আনোয়ারুল ইসলাম।।‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’— এই প্র...

বুড়িচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৭ কর্মীকে সম্মাননা
বুড়িচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৭ কর্মীকে সম্মাননা

কাজী খোরশেদ আলম"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি" এ প্রতিপাদ্য...

নিমসারে ভাড়াবাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক
নিমসারে ভাড়াবাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, স...

মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় একটি ভাড়াবাসা থেকে মো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় দুই মাসে ১,১৮৯ মামলা, মাদক আইনে সর্বোচ্চ ৪৬৬
➤ ইংল্যান্ডের কোচ হতে পারেন রাহুল দ্রাবিড়
➤ উপসাগরে ইরানের হামলা জোরদার, ক্ষেপণাস্ত্র ও নৌযানে যুক্তরাষ্ট্রের পাল্টা আঘাত
➤ ১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরো পাঁচ দিন ভারি বর্ষণের শঙ্কা
➤ ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
➤ বুড়িচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৭ কর্মীকে সম্মাননা
➤ নিমসারে ভাড়াবাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক
➤ কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
➤ ছাত্র দিয়ে এসএসসি খাতা মূল্যায়ন: দেবিদ্বারের আলোচিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ছাত্র গ্রেপ্তার
➤ কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম নিয়ে জাইকার প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা
➤ তিতাসে বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ মাঠকর্মীদের সংবর্ধনা
➤ দাউদকান্দিতে দুটি মরদেহ উদ্ধার
➤ যুক্তরাষ্ট্রে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির বার্ষিক মিলনমেলা
➤ ব্রাহ্মণপাড়ায় ঘরের পাশের ডোবায় পড়ে দেড় বছর বয়সী এক শিশু মৃত্যু
➤ পুরো কোচিং প্যানেলকে বরখাস্ত করেছে সেনেগাল
➤ বুড়িচং বাকশীমূল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত
➤ ভুয়া চিকিৎসক আখ্যায়িত করার প্রতিবাদে বাঞ্ছারামপুরে সংবাদ সম্মেলন
➤ নানা আয়োজনে কুবিতে পালিত হলো ‘জুলাই প্রতিরোধ দিবস’
➤ সোন্দ্রম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে বিশিষ্টজনদের নিয়ে সভা
➤ শব্দে শব্দে জীবনের অনুরণন শততম পর্বে জোড়া শালিক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir