প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jul 2026, 12:42 AM
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ বার্ডে র্যালি ও বৃক্ষের চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে গতকাল সোমবার (৬ জুলাই ২০২৬) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে বার্ড কর্তৃপক্ষ ঢাকায় আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি বার্ড ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে এবং বার্ড কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রায়োগিক গবেষণা প্রকল্পের সুফলভোগীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) মিজ আইরীন পারভিন এবং যুগ্ম পরিচালক ও র্যালি কমিটির আহ্বায়ক মিজ কাজী সোনিয়া রহমান এবং অন্যান্য অনুষদ্বৃন্দ। এ কর্মসূচিতে বার্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ, বার্ড স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন প্রায়োগিক গবেষণা প্রকল্পের সুফলভোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক (ক্রীড়া) ও র্যালি কমিটির সদস্য-সচিব জনাব ফারুক হোসেন। জাতীয় পল্লী উন্নয়ন দিবসের এ আয়োজনের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং গবেষণালব্ধ ফলাফল জনগণের মাঝে সম্প্রসারণে বার্ডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা
এফএনএস বিদেশ : ভারতের রাজধানী দিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোর...
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
এফএনএস বিদেশ :চেন্নাই মেট্রোরেলের একটি নতুন রুটের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর
এফএনএস বিদেশ : নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত ১২
এফএনএস বিদেশ : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ...
ভারতে গুগলের ডেটা সেন্টার নির্মাণকে ঘিরে তীব্র বিরোধিতা
এফএনএস বিদেশ : ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে গুগলের বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্ম...
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...