প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Oct 2026, 8:27 AM
ব্রাহ্মণপাড়ায় ক্বওমি মাদরাসার ৫৬৬ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার প্রদান
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ক্বওমি মাদরাসার ৫৬৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে। ২০২৫ ও ২০২৬ সালের চতুর্থ ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এসব শিক্ষার্থীকে পুরস্কৃত করে কুমিল্লা জেলা ক্বওমি মাদরাসা সংগঠনের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা।
শনিবার (১০ অক্টোবর) সকালে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দ্বীনের পথে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভিপি সরকার জহিরুল হক মিঠুন। প্রধান আলোচক ছিলেন কুমিল্লা জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমের মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী (দা.বা.)।
কুমিল্লা জেলা ক্বওমি মাদরাসা সংগঠনের সভাপতি মাওলানা আলাউদ্দিন সাবেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান খান, অ্যাডভোকেট জাকির হোসাইন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাজী জাকির খান সম্রাট, সহছাত্রবিষয়ক সম্পাদক মামুন চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার ও সাধারণ সম্পাদক মো. কবির ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা ক্বওমি মাদরাসা সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ক্বওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার পাশাপাশি জ্ঞানচর্চা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শেষে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত ৫৬৬ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে ১ হাজার: কৃষিমন্ত্...
আয়েশা আক্তারকুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পাশাপাশি হাসপাতালের শয্যাস...
তাজমিন হত্যা: আদালতে হত্যার দায় স্বীকার সুমনের
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনা...
এনএসআই'র তথ্যে পুলিশের হাতে পিকআপসহ আটক-১ কুমিল্লা-সিলেট আঞ্...
মো.জাকির হোসেনকুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজে খননকৃত মাটি গোপনে অন্যত্র বিক্রির অ...
মালদ্বীপে ব্রাহ্মণপাড়ার প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু, পরিব...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিমালদ্বীপে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মো. সজ...
ঢোলভাঙ্গা নদীর প্রাণ ফিরাতে কচুরিপানা পরিস্কার করছে স্বেচ্ছা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার...