প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Oct 2026, 8:23 AM
সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা, কাল সকাল থেকে কর্মসূচি
শ্যামল রুদ্র, খাগড়াছড়ি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে জেএসএসের সশস্ত্র গ্রুপের সদস্যদের প্রত্যাহারের দাবিতে আগামীকাল রোববার সকাল সাতটা থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিয়েছে দুটি স্থানীয় সংগঠন। সংগঠন দুটি হলো সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি।
শনিবার (১০ অক্টোবর) দেওয়া এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুন চাকমা।
বিবৃতিতে বলা হয়, গত ৮ অক্টোবর সাজেকের উল্টোরাজারে অনুষ্ঠিত সমাবেশ থেকে সশস্ত্র গ্রুপের সদস্যদের এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় এবার পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মসূচি চলাকালে সাজেক সড়কে যান চলাচল বন্ধ রাখার জন্য পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, পর্যটক ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে আয়োজক সংগঠন দুটি। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।
যৌথ বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, গত ৩০ আগস্ট সন্ধ্যায় জেএসএসের সশস্ত্র গ্রুপের সদস্যরা দাড়িপাড়া এলাকা থেকে গাড়িতে করে এসে মাচাং আর্মি ক্যাম্পের পাশে নামেন। পরে তাঁরা বিভিন্ন এলাকায় অবস্থান নেন। এরপর থেকে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য এবং গ্রামবাসীর সম্পদ ক্ষতিগ্রস্ত করার ঘটনা ঘটছে বলে দাবি করেছে সংগঠন দুটি। তাদের গুলিতে কমিতা ত্রিপুরা নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সংগঠন দুটির নেতাদের ভাষ্য, সশস্ত্র গ্রুপের সদস্যরা সাজেকে অবস্থান করায় স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতি নিরসনে সাজেক থেকে সশস্ত্র গ্রুপের সদস্যদের সরিয়ে নিতে সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...
নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজ...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...