প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jul 2026, 12:40 AM
বুড়িচংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ
কাজী খোরশেদ আলম
'উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সমবায়ীদের মাঝে ঋণের চেক, গাছের চারা ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বুড়িচংয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের প্রশিক্ষণ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূঁইয়া।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার। উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, পয়াত কৃষক সমবায় সমিতির সভাপতি মো. মিজানুর রহমান, গোপীনাথপুর কৃষক সমবায় সমিতির প্রতিনিধি মো. নজরুল ইসলাম এবং বুড়িচং পূর্ব মধ্যপাড়া কৃষক সমবায় সমিতির প্রতিনিধি ডা. গোলাম রাব্বাবী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মীর হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, সহকারী সমবায় কর্মকর্তা মোসা. মাহমুদা আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, বিআরডিবির হিসাবরক্ষক সুজিত কুমার মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা সভা শেষে সমবায়ীদের মাঝে ঋণের চেক, বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা
এফএনএস বিদেশ : ভারতের রাজধানী দিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোর...
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
এফএনএস বিদেশ :চেন্নাই মেট্রোরেলের একটি নতুন রুটের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর
এফএনএস বিদেশ : নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত ১২
এফএনএস বিদেশ : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ...
ভারতে গুগলের ডেটা সেন্টার নির্মাণকে ঘিরে তীব্র বিরোধিতা
এফএনএস বিদেশ : ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে গুগলের বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্ম...
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...