প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 27 Jun 2026, 8:05 PM
প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন তটিনী
এফএনএস বিনোদন:
চলতি সময়ের অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী| ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি| সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি| এই অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে জড়াননি| তবে জীবনে সঠিক মানুষের দেখা পেলে তবেই বিয়ের সিদ্ধান্ত নেবেন| শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তটিনীর প্রেমের গুঞ্জন চলছে| তবে এই জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী| তিনি জানান, ইয়াশ তার খুব ভালো বন্ধু ছাড়া আর কিছুই নন|
তটিনীর কথায়, ‘যদি প্রেম থাকত, তাহলে বিষয়টি আরও ব্যক্তিগতভাবে সামলাতাম| এটা নিয়ে কথা বলার সুযোগই দিতাম না| তাই নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো প্রেম নেই|’ তার মতে, সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার চেয়েও পারস্পরিক সম্মান ও মানসিক শান্তি বেশি গুরুত্বপূর্ণ| ভবিষ্যতে কেমন জীবনসঙ্গী চান এমন প্রশ্নে তটিনী জানান, তিনি এমন একজনের অপেক্ষায় আছেন যিনি তাকে ও তার পরিবারকে ভালোবাসবেন এবং তার পেশাকে উপযুক্ত সম্মান দেবেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...