প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 27 Jun 2026, 8:04 PM
সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প
এফএনএস বিনোদন:
গত বছর ঘোষণা এসেছিল ‘মির্জাপুর’ ওয়েব সিরিজের গল্প আসছে বড় পর্দায়| খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে নতুন আঙ্গিকে| গতকাল প্রকাশ পেল ‘মির্জাপুর: দ্য মুভি’-এর টিজার প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো মুক্তির তারিখ| আগামী ৪ সেপ্টে¤^র প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মির্জাপুর দ্য মুভি|
প্রায় আড়াই মিনিটের টিজারে দেখানো হয়েছে এটি একটি অরিজিন স্টোরি, যা ২০১৮ সালে প্রথম সিজনের ঘটনার সঙ্গে মিল রেখে ˆতরি করা হয়েছে| কালীন ভাইয়া, গুড্ডুদের সঙ্গে রবি কিষাণ অভিনীত নতুন চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে|
মির্জাপুর ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তির শেষদিকে কালীন ভাইয়ার ছেলে মুন্নার মৃত্যু হলেও সিনেমায় আবার ফিরে এসেছে দিব্যেন্দু অভিনীত চরিত্রটি| এ ছাড়া ফিরে এসেছে প্রথম সিজনে মারা যাওয়া বাবলু চরিত্রটিও| তবে বদলে গেছে অভিনেতা| ওয়েব সিরিজে এ চরিত্রে ছিলেন বিক্রান্ত ম্যাসি| সিনেমায় বাবলু হয়েছেন জিতেন্দ্র কুমার| আগের মতো কালীন ভাইয়া চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী, গুড্ডু চরিত্রের আলী ফজল, গোলু চরিত্রের শে^তা ত্রিপাঠী, বীনা চরিত্রের রাশিকা দুগাল ফিরছেন মির্জাপুর সিনেমায়|
মির্জাপুর: দ্য মুভি পরিচালনা করেছেন গুরমিত সিং, চিত্রনাট্য লিখেছেন পুনীত কৃষ্ণ| এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা সিনেমাটি প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার| হিন্দি ভাষার পাশাপাশি তেলুগু ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...