প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jul 2025, 10:54 AM
ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
মোঃ আবদুল আলীম খান
"তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ " বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক দানবীর নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার (২৩ জুলাই) ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন এর সঞ্চালনায় দৈনিক যুগান্তরের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সৌরভ মাহমুদ হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল আলিম খান। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি বিল্লাল হোসেন,ইউনুস মিয়া, সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী, প্রচার সম্পাদক গাজী মোস্তফা কামাল, সদস্য মনির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকী, এনামুল হক সুমনসহ উপজেলা প্রেসক্লাবের সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...