প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2026, 12:34 AM
শিবির নেতা জিসানের ‘গুম নাটক’
মাহফুজ নান্টু
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহমেদকে দাউদকান্দির এক নারীর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে| বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন|
পুলিশ ও হাসপাতাল সূত্রের দাবি, জিসানের শরীরে কোনো গুরুতর শারীরিক অসুস্থতার প্রমাণ পাওয়া যায়নি| তবে আদালতে হাজিরা এড়াতে তিনি অসুস্থতার ভান করছেন বলে অভিযোগ উঠেছে| রোববার ও সোমবার দুই দিন ধরে তিনি চোখ বন্ধ রেখে অসুস্থতার অভিনয় করছেন বলে হাসপাতাল ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে|
সরেজমিনে গিয়ে এসব তথ্য সংগ্রহ করা হয়|
নাম প্রকাশ না করার শর্তে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, জিসান শারীরিকভাবে সুস্থ আছেন| চিকিৎসক বা সংবাদকর্মীরা তার সঙ্গে কথা বলতে গেলে তিনি চোখ বন্ধ রেখেই কথা বলেন|
এদিকে তার প্রকৃত শারীরিক অবস্থা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তদন্ত কমিটি গঠন করেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ| রোববার বিকেলে গঠিত চার সদস্যের তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. হেলালুর রহমানকে| এদিকে সোমবার মেডিকেল বোর্ডের সভা শেষে জিসানকে সুস্থ ঘোষনা করা হলেও ছাড়পত্র না পাওয়ায় আদালতে নিতে পারছে না পুলিশ|
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহাজাহান বলেন, প্রাথমিকভাবে তার শরীরে কোনো জটিলতার প্রমাণ পাওয়া যায়নি|
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, হাসপাতালের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর জিসানকে আদালতে নেয়া হবে| তবে জিসান পুলিশ হেফাজতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বিষয়টি বিজ্ঞ বিচারক অবগত আছেন|
এর আগে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মামলার বাদী ওই নারীকে বিয়ে এড়াতে জিসান অপহরণের নাটক সাজিয়েছিলেন| পরে পুলিশ তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়|
অন্যদিকে ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট দুই পক্ষই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে| তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি| তবে জিসান ও ওই নারীর মধ্যে প্রেমের সম্পর্কের প্রাথমিক তথ্য পাওয়ার পর সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...