প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2026, 12:34 AM
ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তার পুরস্কার অর্জন
নিজ¯^ প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গত মে মাসে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন| জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদান রাখায় তাঁকে এ পুরস্কার দেওয়া হয়|
সোমবার (১৫ জুন) কুমিল্লা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ এবিএম আবদুল হালিম মিলনায়তনে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণসভায় তাঁকে সম্মাননা প্রদান করা হয়| জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম-সেবা) তাঁর হাতে পুরস্কার তুলে দেন| এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন|
পুলিশ সূত্রে জানা যায়, গত মে মাসে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ সাফল্যের ¯^ীকৃতি¯^রূপ ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেনকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি হিসেবে নির্বাচিত করা হয়|
এ ছাড়া মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হন এসআই মো. আল আমিন, এসআই ˆসকত মজুমদার, এএসআই মো. সাইফুল ইসলাম সিদ্দিকী এবং এএসআই মো. নুর-আল-আহসান| তাঁদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট ১ হাজার ৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ লিটার দেশীয় ˆতরি চোলাই মদ, ২৫ বোতল স্কাফ সিরাপ, ১০৪ কেজি গাঁজা এবং একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়|
গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে বিশেষ সাফল্যের জন্য পুরস্কার পান এসআই ˆসকত মজুমদার, এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী, এএসআই মো. নুর-আল-আহসান, এএসআই মো. নাছির উদ্দিন ও এএসআই মো. ইমরান হোসেন| তাঁরা সম্মিলিতভাবে ৪০টি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেন|
এদিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জনকে সাজা প্রদানে সহায়তা করায় এসআই মো. মাহতাব হোসাইনকে পুরস্কৃত করা হয়|
ভালো কাজের ¯^ীকৃতি হিসেবে মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে ভূমিকা রাখায় কনস্টেবল আরমান খান এবং কনস্টেবল নুর মোহাম্মদ শেখও পুরস্কার গ্রহণ করেন|
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এই ¯^ীকৃতি শুধু আমার একার নয়, ব্রাহ্মণপাড়া থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল| মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি| ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান অব্যাহত থাকবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...