...
শিরোনাম
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের ⁜ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক ⁜ তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা ⁜ বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর! ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান, তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক ⁜ হোমনায় দুই মাসের ব্যবধানে ব্যবসায়ী মজিবুর রহমানের দুটি গাড়ি পুড়ে ছাই! ⁜ কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার ⁜ দাউদকান্দি উপজেলা কৃষকদের সভাপতির ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে কারাগারে প্রেরণ ⁜ ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কুমিল্লার ডা. মুজিবুর রহমান ⁜ চৌদ্দগ্রামে পরিত্যক্ত ফার্ম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ⁜ চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২ ⁜ ডিসেম্বরকে ঘিরে কুমিল্লায় নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতা ⁜ কুমিল্লা জেলা পরিষদের ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার ⁜ কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধার মামলায় দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড ⁜ নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৩ নেতাসহ ৭ জন গ্রেফতার ⁜ তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার ⁜ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন বুড়িচংয়ের ইসহাক মিয়া ⁜ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2026, 12:35 AM

...
সেই ওমরাহ যাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী News Image

নিজ¯^ প্রতিবেদক

দীর্ঘ তিন বছরেরও বেশি সময় সৌদি আরবে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরিয়ে আনা ওমরাহযাত্রী হেদায়েতুল ইসলাম (৭৪) মৃত্যুবরণ করেছেন| সোমবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এইচডিইউতে (হাই ডিপেনডেন্সি ইউনিট) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন|

হেদায়েতুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)| তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান|

মন্ত্রী বলেন, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে তার চিকিৎসা ও দেশে ফিরিয়ে আনার বিষয়টি মানবিক দায়িত্ববোধ থেকেই করা হয়েছিল| তিনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন|

পারিবারিক সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর এক মাসেরও বেশি সময় ধরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন| মৃত্যুর পর তার মরদেহ নিজ জেলা ফেনীতে পাঠানোর ব্যবস্থা করেছেন ধর্মমন্ত্রী| সোমবার রাত ৯টায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে|

এইচডিইউর কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফ হেদায়েতুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন| তিনি জানান, এক মাসেরও বেশি সময় ধরে তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন| চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন| তিনি আরও বলেন, রোগীকে সোমবারই ফেনী সদর হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছিল|

জানা যায়, ফেনীর বাসিন্দা হেদায়েতুল ইসলাম ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান| সেখানে অবস্থানকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘ সময় ধরে কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন| অসুস্থতার কারণে তিনি দেশে ফিরতে পারেননি| দীর্ঘ এ সময়ে তিনি আর্থিক ও শারীরিক নানা সংকটের মধ্য দিয়ে জীবনযাপন করেন|

বিষয়টি অবগত হওয়ার পর বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন| সৌদি সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে চলতি বছরের ১৩ মে তাকে দেশে ফিরিয়ে আনা হয়| দেশে ফেরার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়| পাশাপাশি চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান এবং চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তার চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়|

ধর্মমন্ত্রী নিজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে হেদায়েতুল ইসলামের খোঁজখবর নেন| তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন| পরে পরিবারের সুবিধার কথা বিবেচনা করে তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তরের উদ্যোগও নেওয়া হয়|

হেদায়েতুল ইসলামের পরিবারের সদস্যরা তাকে দেশে ফিরিয়ে আনা, চিকিৎসার ব্যবস্থা করা এবং নিয়মিত খোঁজখবর নেওয়ার জন্য ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন| তাদের মতে, দীর্ঘদিন বিদেশে অসহায় অবস্থায় থাকা একজন মানুষের পাশে দাঁড়িয়ে সরকার ও ধর্মমন্ত্রী মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন|




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...

আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...

বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...

উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...

কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...

তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা

তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...

বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর!
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...

ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
➤ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
➤ তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
➤ বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর!
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান, তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক
➤ হোমনায় দুই মাসের ব্যবধানে ব্যবসায়ী মজিবুর রহমানের দুটি গাড়ি পুড়ে ছাই!
➤ কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার
➤ দাউদকান্দি উপজেলা কৃষকদের সভাপতির ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে কারাগারে প্রেরণ
➤ ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কুমিল্লার ডা. মুজিবুর রহমান
➤ চৌদ্দগ্রামে পরিত্যক্ত ফার্ম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
➤ চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২
➤ ডিসেম্বরকে ঘিরে কুমিল্লায় নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতা
➤ কুমিল্লা জেলা পরিষদের ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার
➤ কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধার মামলায় দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড
➤ নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৩ নেতাসহ ৭ জন গ্রেফতার
➤ তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার
➤ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন বুড়িচংয়ের ইসহাক মিয়া
➤ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir