প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 3 Jun 2026, 10:22 PM
যুক্তরাষ্ট্রে পা রাখলো ব্রাজিল ফুটবল দল
বিশ^কাপে হেক্সা-জয়ের ¯^প্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| নতুন প্রধান কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে ব্রাজিল দল নিউ জার্সিতে পৌঁছেছে| অভিজ্ঞতা, প্রতিভা এবং আত্মবিশ^াসের সমš^য়ে গড়া এই দলকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও অনেক| যদিও ব্রাজিলকে টুর্নামেন্টের একক ফেবারিট হিসেবে দেখা হচ্ছে না, তবুও শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ^াসী দলটি| যুক্তরাষ্ট্রে পৌঁছে আনচেলত্তি জানান, বিশ^কাপে বেশ কয়েকটি দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে| তবে ব্রাজিল ইতিবাচক মনোভাব নিয়েই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত| দলের সঙ্গে যোগ দিয়েছেন মার্কুইনহস, গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি| উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অংশ নেওয়ার পর তারা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ায় এখন আনচেলত্তির হাতে পূর্ণ ২৬ সদস্যের স্কোয়াড রয়েছে| বিশ^কাপের প্রথম ম্যাচের আগে ব্রাজিল অনুশীলন করবে কল¤ি^য়া পার্ক ট্রেনিং সেন্টারে, যা সাধারণত নিউইয়র্ক রেড বুলস ব্যবহার করে থাকে| এছাড়া দলটি মিশরের বিপক্ষে একটি শেষ প্রস্তুতি ম্যাচও খেলবে| আগামী ১৩ জুন গ্রুপ ‘সি’-তে নিজেদের বিশ^কাপ অভিযান শুরু করবে ব্রাজিল| গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি, স্কটল্যান্ড| ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্যের পর ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে এটি হবে আনচেলত্তির প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট| তার সামনে এখন একটাই লক্ষ্য-ব্রাজিলকে আবারও বিশ^ ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনা এবং বহু প্রতীক্ষিত ‘হেক্সা’ বা ষষ্ঠ বিশ^কাপ শিরোপা জয় করা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...