প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 3 Jun 2026, 10:23 PM
মেসির অবসর নিয়ে যা জানালেন কোচ স্ক্যালোনি
আসন্ন ফুটবল বিশ^কাপে তিনি খেলবেন কি না সেটা নিয়েই ঘোর সংশয় ছিল একটা সময় পর্যন্ত| তবে জল্পনা উড়িয়ে শেষ পর্যন্ত বিশ^কাপে খেলছেন লিওনেল মেসি| কিন্তু এরপর? বিশ^কাপ শেষ হলে কি তাকে দেখা যাবে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি| এদিকে, চোটের কারণে প্রথম অনুশীলনে আলাদা করে ঘাম ঝরিয়েছেন মেসি| ৩৮ বছর বয়স মেসির| পরের বিশ^কাপে খেলার সম্ভাবনা কম| তাহলে আমেরিকাতেই কি শেষ অভিযান? এক সাক্ষাৎকারে স্ক্যালোনি বলেছেন, “যতদিন ইচ্ছা ততদিন খেলতে পারে মেসি| আমরা জানি ও কেমন খেলে| তাই ষষ্ঠবার বিশ^কাপ খেলতে নামবে দেখে অবাক হইনি|” স্ক্যালোনি জানিয়েছেন, মেসি এতগুলো রেকর্ড ভাঙা এবং এত ট্রফি জেতার পরেও ফুটবলের প্রতি আবেগ এবং ক্ষুধার কারণে সব সময়ে শীর্ষে থাকতে চান| স্ক্যালোনির কথায়, “মেসি সব সময় সেরা থাকতে চায়| সব সময় দেখিয়ে দেয় যে ও আরও কিছু জিততে চায়|” বিশ^কাপ এবার আগের চেয়ে বেশি সময় ধরে চলবে| মেসির ধকল কীভাবে নিয়ন্ত্রণ করা হবে তা নিয়ে মুখ খুলেছেন স্ক্যালোনি| তার ব্যাখ্যা, জোর করে মেসির ওপরে কিছু চাপিয়ে দেওয়া হবে না| পুরোটাই মৌখিক সম্মতির ভিত্তিতে, একসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে| স্ক্যালোনি বলেছেন, “আমরা যা-ই সিদ্ধান্ত নিই, ওকে আগে জিজ্ঞাসা করি| এখানে বসে বলা মুশকিল যে আমি ঠিক কী কী করব| আমি আগে মেসির সঙ্গে কথা বলে নেব এবং দেখব ও আমার কথায় রাজি কি না| এভাবেই হওয়া উচিত বিষয়টা| অনেক সমস্যা উপেক্ষা করে মেসি আমাদের হয়ে খেলে| অনেক কিছু দিয়েছে দেশকে|” কানসাসে আর্জেন্টিনার প্রথম অনুশীলনে মেসিকে আলাদা করে ঘাম ঝরাতে দেখা গিয়েছে| এখনও হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন তিনি| ২৪ মের পর থেকে খেলেননি| ফিজিওথেরাপি দলের সঙ্গে আলাদা করে পরিশ্রম করছেন মেসি| বাকি যাদের চোট রয়েছে, তারাও মূল দলের সঙ্গে অনুশীলন করেননি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...