প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jul 2025, 6:43 AM
বুড়িচংয়ে জামায়াতের মিছিল ও পথসভা
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ও জনসমর্থন জোগাতে কুমিল্লার বুড়িচং উপজেলা সদর এলাকায় স্বাগত মিছিল ও পথসভা করেছে উপজেলা জামায়াত। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টায় কুমিল্লা মীরপুর সড়কের বুড়িচং উপজেলা সদর এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে উপজেলা সদরের বসুন্ধরা চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাগত মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান। এ সময় দলের নেতাকর্মীদের ঢাকার মহাসমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সরকারের ‘দমন-পীড়নের’ বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলার সহকারী সেক্রেটারি মোঃ কবির হোসেন এর পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ডক্টর মো: মোবারক হোসাইন, জেলা শূরা সদস্য অধ্যাপক মো. আব্দুল আউয়াল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা শূরা সদস্য মো. সাইফুল আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা জেলা সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফারুক চৌধূরী, অফিস সেক্রেটারি ফয়েজ আহমেদ মাস্টার, বুড়িচং সদর ইউনিয়নের আমীর মোঃ তাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মাসুদ মৈশান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান, সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন, জামায়াত নেতা অধ্যাপক মোঃ রবিউল আলম, পীরযাত্রাপুর ইউনিয়নের আমীর মোঃ মুমিনুল হক, সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম, ষোলনল ইউনিয়ন আমীর সার্জেন্ট হাবিবুর রহমান,সেক্রেটারি গেলাম কিবরিয়া, বাকশীমুল ইউনিয়ন আমীর মাওলানা আবদুর রউফ, সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, রাজাপুর ইউনিয়নে আমীর মাওলানা ইসমাঈল, সেক্রেটারি মাওলানা মোঃ ফখরুল ইসলাম, জামায়াত নেতা সোলেমান পাটোয়ারী, মাওলানা আবদুস সালাম আজাদী, শরিফুল্লাহ খান, নেয়ামত উল্লাহ, ওমর ফারুক সোহেল, কামরুল হাসান সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে। জনগণের অধিকার নিশ্চিত করতে দলীয়ভাবে যে কোনো সময় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
এফএনএসবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ কররেছেন নবনির্বাচ...
ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসার কমতি নেই| বয়স কম হলেও ইতোমধ্যে বিশ^ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদ...
ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
২০২৬ বিশ^কাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে...
ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে...
চলতি বছরে হচ্ছেনা বিপিএল
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...
একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে| দ্বিতীয় টেস্টের আগে...