প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jul 2025, 6:41 AM
ঢাকার সমাবেশ সফল করতে লালমাই জামায়াতের শোডাউন
মাসুদ রানা, কুমিল্লা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশের সফলতা কামনায় লালমাই উপজেলা জামায়াত ইসলামীর শোডাউন অনুষ্ঠিত হয়। (বৃহস্পতিবার) বিকালে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুন নূর ও সেক্রেটারি ইমাম হোসাইনের নেতৃত্বে উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নিউ মার্কেট এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন- জামায়াতের ৭ দফা আজ জন দাবীতে পরিণত হয়েছে। বৈষম্যহীন ও ফ্যসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে এই ৭ দফার বিকল্প নেই। নেতৃবৃন্দ এই ৭ দফা দাবী বাস্তবায়নে দল,মত নির্বিশেষে সকল মানুষকে সোচ্চার হওয়ার আহবান জানান। আগামী ১৯ জুলাই ঢাকার সমাবেশে লালমাই থেকে সহস্রাধিক নেতা কর্মী অংশগ্রহণের ঘোষনা দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রটারি মাওলানা মফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাও: কবির হোসেন, কবি ফারুক আহমদ, মাওলানা ইসমাইল হোসেন, মাও: নাঈম সিদ্দিকী, মাও: আবদুল মোতালেব প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান...
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি নিষেধাজ্ঞার পদক্ষেপ চীন প্রত্যাখ্যান করেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ...
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই...
মাহফুজ নান্টু, কুমিল্লা। মাদকের বিরুদ্ধে কুমিল্লায় সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার বি...
ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মিশনকে (৩৩) গ্র...
৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভা...
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম...
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্...
কুবি প্রতিনিধি :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরক...
মুরাদনগরে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে মোঃ রুবেল (৩৫) নামে এক মাদক...