প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 13 May 2026, 9:56 PM
র্যাংকিংয়ে বড় লাফ দিলো টাইগাররা
মিরপুর টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত| আর বোলিংয়ে আগুন ঝরিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা| ফলাফল দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়| এবার বাংলাদেশকে জেতানোর পাশাপাশি সুখবরও পেলেন শান্ত-নাহিদরা| র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন দুজনই| সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরেছিলেন দুই ওপেনার| এরপর মুমিনুল হককে সঙ্গে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন দলনেতা নাজমুল হোসেন শান্ত| সেঞ্চুরি পূরণের পর থামেন ১০১ রানে| দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির পথে ছিলেন শান্ত| কিন্তু ১৩ রানের জন্য মিস হয় সেঞ্চুরিটি| থামেন ৮৭ রানে| দুই ইনিংসে ১৮৮ রান করে টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন বাংলাদেশের অধিনায়ক| ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনি অবস্থান করছেন ২৪ ন¤^রে| টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে তার আগে নেই বাংলাদেশের কেউই| ব্যাটারদের র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন মুমিনুল হকও| দুই ইনিংসেই ফিফটির দেখা পাওয়া এই ব্যাটার এগিয়েছেন ১২ ধাপ| বর্তমানে তার অবস্থান ৩৫ ন¤^রে| এছাড়া দুই ধাপ এগিয়ে ২৬ ন¤^রে আছেন মুশফিকুর রহিম| আর মাহমুদুল হাসান জয় ৬ ধাপ, সাদমান ইসলাম ৪ ধাপ ও মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়েছেন| এদিকে বাংলাদেশের জয়ের বড় ভূমিকা রেখেছিল চতুর্থ ইনিংসে নাহিদ রানার নেওয়া ফাইফার| প্রথম বাংলাদেশি পেসার হিসেবে চতুর্থ ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন তিনি| টেস্ট বোলিং র্যাংকিংয়ে এই তরুণ পেসার ৫ ধাপ এগিয়ে আছেন ৬৪ ন¤^রে| আর তাইজুল তিন ধাপ এগিয়ে ১৩ ন¤^রে উঠে এসেছেন| তবে র্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...