...
শিরোনাম
জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ। ⁜ সনাতনী পরিবারের মাঝে অধ্যাপক এমদাদুল হক মামুনের উপহার সামগ্রী বিতরণ ⁜ লালমাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ⁜ কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত ⁜ কুবির ইংরেজি বিভাগের ১৭তম উইকেন্ড প্রোগ্রামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ⁜ স্কাউটিং মানবতার কল্যানে নিজেকে নিয়োজিত করার শিক্ষা ⁜ লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক ⁜ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন ⁜ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে ⁜ হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড ⁜ সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা ⁜ সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের ⁜ প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় এক গ্রামে বারবার সাপের সন্ধান, আতঙ্কে ধান্যদৌলবাসী ⁜ বাঞ্ছারামপুরে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ ⁜ লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন ⁜ বরুড়ায় মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ ⁜ মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা ⁜ বাঙ্গরায় সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণ, সার্ভেয়ারের মাধ্যমে উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় ৬০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 13 May 2026, 9:55 PM

...
উচ্চপর্যায়ের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের পথে ট্রাম্প News Image

এফএনএস বিদেশ

দীর্ঘ প্রায় এক দশক পর, প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের উদ্দেশে রওনা হয়েছেন| গতকাল বুধবার বেইজিংয়ে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের| তিনি চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে| তবে এই সফরে তাইওয়ান ও ইরান ইস্যুতে সম্ভাব্য উত্তেজনা বা মতবিরোধ দেখা দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে| খবর বার্তা সংস্থা এএফপি’র| ট্রাম্প গত মঙ্গলবার ওয়াশিংটন ছাড়ার আগে সাংবাদিকদের বলেন, তিনি চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে ইরান নিয়ে ‘দীর্ঘ আলোচনা’ করবেন বলে আশা করছেন| ইরান তার তেলের প্রধান ক্রেতা হিসেবে চীনের ওপর নির্ভরশীল| যদিও সেই তেল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে| মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এই সফর বিল¤ি^ত হয়েছে| তবে ট্রাম্প ইরান নিয়ে মতবিরোধকে গুরুত্ব দেননি| তিনি বলেন, সত্যি বলতে ‘সি যথেষ্ট ভাল মানুষ’| আমরা শান্তিপূর্ণভাবে বা অন্য যে কোনো উপায়ে ইরান পরিস্থিতি সামলাতে পারব| হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না যে ইরানের ব্যাপারে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে| আমরা যে কোনো ওপায়েই জিতব| শান্তিপূর্ণভাবে হোক বা অন্যভাবে, আমরা জিতবই|’ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীকে ফোন করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানিয়েছেন| চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই গতকাল বুধবার এক বিবৃতিতে জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপে তিনি বলেন, গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে হরমুজ প্রণালী সংক্রান্ত বিষয়গুলোর যথাযথভাবে সমাধানে ভূমিকা রাখতে হবে| এই সপ্তাহের সফরটি ২০১৭ সালের পর ট্রাম্পের এটি প্রথম চীন সফর| এই সফরের কর্মসূচির অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার ও শুক্রবার সি’র সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন| ব্যস্ত এই কর্মসূচিতে রাষ্ট্রীয় ˆনশভোজ ও চা-চক্রের অনুষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে| ট্রাম্প গত সোমবার বলেছেন, তিনি সি জিনপিংয়ের সঙ্গে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়েও আলোচনা করবেন| বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির রাষ্ট্র প্রধানদের আলোচনায় চীনের বিরল খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ ও দেশ দুটির বাণিজ্যিক সম্পর্কের মতো বিষয়গুলো আলোচ্যসূচিতে থাকবে বলে আশা করা হচ্ছে| গত মঙ্গলবার বেইজিংয়ের রাস্তায় দুই পরাশক্তির শীর্ষ সম্মেলনের বিষয়ে উত্তেজনা লক্ষ্য করা গেছে| এএফপি সাংবাদিকদের পর্যবেক্ষণে দেখা যায়, পুলিশ শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নজরদারি চালাচ্ছিল ও মেট্রোর যাত্রীদের পরিচয়পত্রও পরীক্ষা করছিল| পূর্বাঞ্চলীয় শহর নানজিং থেকে আসা ২৪ বছর বয়সী ওয়েন ওয়েন নামের এক নারী এএফপি’র পক্ষ থেকে ট্রাম্পের সফর সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা নিঃসন্দেহে একটি বড় বিষয়|’ তিনি বলেন, নিশ্চিতভাবেই কিছু অগ্রগতি হবে| তিনি আরও উল্লেখ করেন, ‘সাম্প্রতিক ˆবশ্বিক অস্থিতিশীলতার’ মধ্যেও তিনি আশা করেন চীন ও যুক্তরাষ্ট্র ‘দীর্ঘস্থায়ী শান্তি’ নিশ্চিত করতে পারবে|




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী  কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বিশিষ্ট ব্যবসায়...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগরবাংলাদেশের  বিশিষ্ট উদ্যোক্তা ও শাহ গ্রুপ, টিএএস এভিয়েশন গ্রুপ এ...

সনাতনী পরিবারের মাঝে  অধ্যাপক এমদাদুল হক মামুনের উপহার সামগ্রী বিতরণ
সনাতনী পরিবারের মাঝে অধ্যাপক এমদাদুল হক মামুনের উপহার সামগ্...

নিজস্ব প্রতিবেদক মানবিকতা, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ধর্ম-বর্ণ...

লালমাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লালমাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

​নিজেস্ব প্রতিবেদকবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেল...

কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত
কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ...

কুবির ইংরেজি বিভাগের ১৭তম উইকেন্ড  প্রোগ্রামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
কুবির ইংরেজি বিভাগের ১৭তম উইকেন্ড প্রোগ্রামের বিদায় সংবর্ধন...

 কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের আয়োজনে এমএ (উইকেন্ড প্রোগ্রাম) এর...

স্কাউটিং মানবতার কল্যানে নিজেকে নিয়োজিত  করার শিক্ষা
স্কাউটিং মানবতার কল্যানে নিজেকে নিয়োজিত করার শিক্ষা

 নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার আয়োজনের মাছিমপুর আর আর ইনস্টিটিউশন প্রাঙ্গণেতিন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ।
➤ সনাতনী পরিবারের মাঝে অধ্যাপক এমদাদুল হক মামুনের উপহার সামগ্রী বিতরণ
➤ লালমাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
➤ কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত
➤ কুবির ইংরেজি বিভাগের ১৭তম উইকেন্ড প্রোগ্রামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
➤ স্কাউটিং মানবতার কল্যানে নিজেকে নিয়োজিত করার শিক্ষা
➤ লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
➤ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
➤ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে
➤ হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
➤ সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা
➤ সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের
➤ প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় এক গ্রামে বারবার সাপের সন্ধান, আতঙ্কে ধান্যদৌলবাসী
➤ বাঞ্ছারামপুরে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ
➤ লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন
➤ বরুড়ায় মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ
➤ মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা
➤ বাঙ্গরায় সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণ, সার্ভেয়ারের মাধ্যমে উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় ৬০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir