...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২ ⁜ কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম! ⁜ বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন ⁜ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অভিযান ⁜ কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ⁜ বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির হাসি ⁜ চান্দিনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোরিকশা চালক আটক ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: কুবি উপাচার্য ⁜ প্রবাসীর ঘরে ডাকাতি করতে গিয়ে স্ত্রীকে গুলিবর্ষণ, গ্রামবাসীর বিক্ষোভ ⁜ কুমিল্লায় ৫ নারী চোর গ্রেফতার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার ⁜ কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিভাসন শীর্ষক সেমিনার ⁜ ব্রাহ্মণপাড়ায় কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ⁜ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১৩ জন গ্রেপ্তার ⁜ গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ⁜ বাইউস্টের ১০ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে বর্ণিল ক্রীড়া উৎসব ⁜ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়? ⁜ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 May 2026, 12:29 AM

...
শশুড় বাড়িতে হামলা চালিয়ে নববধূকে অপহরণের চেষ্টা News Image

চৌদ্দগ্রাম প্রতিনিধি

চৌদ্দগ্রামে এক নববধূকে অপহরণ করতে কিশোর গ্যাং সদস্যরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে| এ সময়ে অস্ত্রের মুখে ওই নববধূকে অপহরণের চেষ্টা করলে ¯^জনা বাঁধা দিলে কিশোর গ্যাং সদস্যরা ৪ জনকে কুপিয়ে আহত করে| এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে| তথ্যটি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফ হোছাইন| ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিনগর ইউনিয়নের কাতালিয়া গ্রামে| এই ঘটনায় নববধূর শশুড় মাইন উদ্দিন মজুমদার ১৮ জনে র বিরুদ্ধে সোমবার রাতে থানায় মামলা দায়ের করে| মামলায় উল্লেখ করেন, পাশ^বর্তী শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামের কোব্বাস মিয়ার ছেলে আল-আমিনের নেতৃত্বে একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে ওই এলাকাতে সক্রিয় রয়েছে| তারা শ্রীপুরে ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদক ব্যবসায়, অনেকের পারিবারিক ঝামেলাতে পক্ষ নিয়ে সন্ত্রা সী কার্যক্রম, স্কুল-মাদ্রাসার ছাত্রীদের উত্যাক্ত করাসহ নানান অপকর্ম

করে আসছে| সম্প্রতি ওই কিশোর গ্যাং লিডার আল আমিন বসুয়ারা গ্রামের কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে ইসরাত জাহান স্থানীয় গোপালনগর মাদ্রাসায় আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল| ইসরাত তার প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিনিয়ত তাকে বিভিন্ন ভাবে হেনস্তা করার চেষ্টা করতে থাকে| এরই মধ্যে পারিবারিক ভাবে গত ৯ মে (শুক্রবার) ইসরাত জাহানের সাথে কাশিনগর ইউনিয়নের কাতালিয়া গ্রামের মজুমদার বাড়ির সাকিব হোসেনের সাথে বিয়ে সম্পন্ন হয়| এতে আল আমিন ক্ষিপ্ত হয়ে তার নেতৃত্বে ১০-১৫ জন কিশোর গ্যাং সদস্যরা গত শুক্রবার রাতে মোটর সাইকেল ও হাইয়েস মাইক্রো নিয়ে অস্ত্রসস্ত্র নিয়ে ইসরাত জাহানকে বাড়ি থেকে উঠিয়ে নেয়ার জন্য হামলা চালায়| এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি মোটর সাইকেল ও দেশীয় কিছু অস্ত্র রেখে পালিয়ে যায়| শনিবার দুপুরে

আনুষ্ঠানিকতা শেষে শ^শুড় বাড়িতে নেয়া হয় ইসরাত জাহানকে| রোববার

রাতে কিশোর গ্যাং লিডার আল আমিনের নেতৃত্বে একটি হাইয়েস

মাইক্রোবাসযোগে ১০-১২ জন কিশোর গ্যাংয়ের সদস্যরা কাতালিয়া

গ্রামে ইসরাত জাহানের শ^শুড় বাড়িতে হামলা চালিয়ে ইসরাত জাহান, তাঁর

শ^শুড় মাঈন উদ্দিন, শ^াশুড়ি নুরজাহান বেগম ও দেবর মোঃ সায়মনকে

এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ইসরাত জাহানকে অপহরণের চেষ্টা করে| পরে

গ্রামবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া দিলে কিশোর গ্যাং সদস্যরা পালিয়ে

যায়| স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে

নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে|

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন,

ভুক্তভোগীদের পরিবার সোমবার রাতে কিশোর গ্যাং লিডার আল-আমিনকে

প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের

করে| পুলিশ অভিযান চালিয়ে মামলার ২নং আবদুল কুদ্দসকে গ্রেফতার করেছে|

অন্য আসামীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’|

গ্রেফতারকৃতকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা

হয়েছে|



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২

আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম!
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...

​মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...

বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...

কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা  পরিষদ কম্পাউন্ডে মশক  নিধন অভিযান
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...

নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...

কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...

ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার  আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে&nbsp...

বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির  হাসি
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
➤ কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম!
➤ বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন
➤ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অভিযান
➤ কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
➤ বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির হাসি
➤ চান্দিনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোরিকশা চালক আটক
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: কুবি উপাচার্য
➤ প্রবাসীর ঘরে ডাকাতি করতে গিয়ে স্ত্রীকে গুলিবর্ষণ, গ্রামবাসীর বিক্ষোভ
➤ কুমিল্লায় ৫ নারী চোর গ্রেফতার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার
➤ কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিভাসন শীর্ষক সেমিনার
➤ ব্রাহ্মণপাড়ায় কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
➤ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১৩ জন গ্রেপ্তার
➤ গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা
➤ বাইউস্টের ১০ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে বর্ণিল ক্রীড়া উৎসব
➤ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
➤ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir