প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 May 2026, 12:27 AM
চৌদ্দগ্রামে হ্যাচারীর বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ
এমরান হোসেন বাপ্পি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় অবস্থিত সিপি বাংলাদেশ নামক পোল্ট্রি হ্যাচারীর নিজ¯^ বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দিনের পর দিন বিষাক্ত বর্জ্য গুলো রাতের আঁধারে মহাসড়কের দু’পাশ এবং জনবসতিপূর্ণ এলাকায় ফেলানো হচ্ছে এ সকল বর্জ্য| এতে করে দূষিত হচ্ছে পরিবেশ, ¯^াস্থ্যহানী হচ্ছে সাধারণ মানুষ| বর্জ্য
গুলো মহাসড়কের পাশে ফেলার কারণে দুর্গন্ধে নাকাল হচ্ছেন দূরপাল্লার যাত্রী ও পথচারীরা| সবচেয়ে বেশি ভুগছেন স্থানীয়রা| এতে বিপন্ন হচ্ছে পরিবেশও| স্থানীয় সূত্রে জানা গেছে, সিপি বাংলাদেশ হ্যাচারিতে লেয়ার ও ব্রয়লার মুরগির বাচ্চা উৎপাদন হয়| বাচ্চা উৎপাদনের পর রক্তমাখা ডিমের খোসা ও অপরিপক্ক মৃত বাচ্চার বর্জ্য গুলো ফেলানোর নিজ¯^ ডার্ম্পিং ব্যবস্থা নেই| রাতের আঁধারে ফেলা হয়
মহাসড়কের বালুজুড়ি, ফালগুনকরা, নানকরা, আমজাদের বাজার, সুজাতপুর, চিওড়া ও সর্বশেষ দক্ষিণ ডিমাতলী হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন খালি জমিতে, কৃষি জমিতে ও সড়কের পাশের খালে র পানিতে| এসব বর্জ্যের কারণে স্থানীয় গ্রামবাসী, পথচারী ও কোমলমতি শিক্ষার্থীরা পড়ছেন মারাত্মক ¯^াস্থ্য ঝুঁকিতে| তারা এসব স্থানে চলাচলের সময়ে নাক-মুখ ডেকে চলাচল করতে হয়| দূরপাল্লার যাত্রীরাও কিছু
বুঝে উঠার আগেই এমন দুর্গন্ধে পড়ে অপ্রস্তুত ভাবে নাকে-মুখে হাত দিতে হয়|
মঙ্গলবার সরেজমিনে বর্জ্য ফেলার স্থান গুলোতে গিয়ে দেখা যায়, স্থানীয় বাসিন্দা
এবং গণপরিবহনের যাত্রী-চালক ও পথচারীদের দুর্ভোগের দৃশ্য| ভুক্তভোগী স্থানীয়
দক্ষিণ ডিমাতলী গ্রামের বাসিন্দা ও শিক্ষক আশিকুর রহমান বলেন, সিপি হ্যাচারী
বর্জ্য ফেলার কারণে মহাসড়কের পাশ দিয়ে চলাচল করতে ব্যাপক দুর্ভোগ পোহাতে
হচ্ছে| জনবসতিপূর্ণ এলাকায় তাদের এসব বর্জ্য ফেলার কারণে পরিবেশ মারাত্নক
ভাবে দূষিত হচ্ছে|
স্থানীয়দের অভিযোগ, সিপি বাংলাদেশ নামক হ্যাচারী থেকে প্রায় ১০-১৫
কিলোমিটার দূরে লোক চক্ষুর আড়ালে গভীর রাতে সিপি হ্যাচারীর কর্মচারীরা
পিকআপ ভ্যান যোগে বাচ্চা উৎপাদনের পর রক্তমাখা ডিমের খোসা ও অপরিপক্ক মৃত
বাচ্চা বড় বড় বস্তা ও ড্রামে করে এনে সুযোগ বুঝে যেখানে খুশি সেখানে
ফেলে যাচ্ছে| এতে করে অনেকের কৃষি জমি, স্কুল-মাদ্রাসার সম্মুখে, চলাচলের
মুখে ও খালের পানিতে ফেলে যাচ্ছে| গভীর রাত হওয়ায় অনেকে বুঝতেও পারেনা এসব
কারা করছে| যার ফলে সাধারণ জনগণ এর প্রতিকার ও দোষী ব্যক্তিদের শনাক্তও করতে
পারছেনা|
দক্ষিণ ডিমাতলী, সুজাতপুর, নানকরা এলাকার বাসিন্দা ফজলুল হক, কবির হোসেন,
সাদেক মিয়া, সুমন ও সফিউল ইসলাম বলেন, আত্মীয়-¯^জন যারা বাইরে থাকেন,
দুর্গন্ধের কারণে ঈদেও এখন অনেকে বাড়িতে আসতে চায় না| বর্জ্য গুলো থেকে
বের বিষাক্ত ব্যাকটেরিয়ার কারণ পরিবারের প্রায় সদস্য নানান রোগে অসুস্থ্য থাকে|
সিপি বাংলাদেশ হ্যাচারির ম্যানেজার রুবেল রায় বলেন, বর্জ্য ফেলার জন্য আমাদের
নিজ¯^ কোন ব্যবস্থা না থাকায় ৩য় পক্ষের মাধ্যমে আমরা এই সকল বর্জ্য গুলো
অপসারণের ব্যবস্থা করি তারা কোথায় বর্জ্য গুলো ফেলে তা আমরা জানিনা|
চৌদ্দগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল-মামুন সাগর,
যেকোন হ্যাচারি নিজ¯^ বর্জ্য ব্যবস্থাপনা থাকতে হবে| পরিবেশ দূষিত হয় এমন
কোন কাজ করা যাবে না| এ ক্ষেত্রে সিপি হ্যাচারী তাদের বর্জ্য গুলো যদি তারা
জনবহুল স্থানে ফেলে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো|
চৌদ্দগ্রাম উপজেলা ¯^াস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, এ সকল
আবজর্না ময়লার দুর্গন্ধে ¯^াস্থ্য ঝুঁিক থাকে| শ^াসকষ্ট, এলার্জি রোগ
ফুসফুস আক্রান্ত হতে পারে| নিয়মিত এ সমস্ত দুর্গন্ধের ফলে মানসিক
অবশূণ্যসহ কাজের আগ্রহ হারিয়ে পেলতে পারে| বিশেষ করে কোমলমতি
শিক্ষার্থীদের এ সকল রোগের ঝুঁকি বেশি থাকে|
পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক, মোসাব্বের হোসেন মোহাম্মদ
রাজীব বলেন, কোন কারখানার বর্জ্য জনবহুল স্থানে ফেলা দন্ডনীয় অপরাধ| আমরা
বিষয়টি জেনেছি শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...