প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 May 2026, 12:04 AM
কুবিতে আইকিউএসির ওরিয়েন্টেশন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী ওরিয়েন্টেশন, একাডেমিক গাইডলাইন, কাউন্সিলিং ও মোটিভেশনভিত্তিক ১০ দিনব্যাপী কর্মসূচির পঞ্চম দিনে পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে রবিবার (১০ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে চতুর্থ দিনের কর্মসূচির উদ্বোধন হয়।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম। বিশেষ অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ শাহাদাৎ হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম।
অনুষ্ঠান মোট পাঁচটি সেশনে অনুষ্ঠিত হয়। সেগুলো ছিল -কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও নিয়মকানুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও ওবিই সম্মত একাডেমিক প্রোগ্রামের কাঠামো, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নৈতিকতা ও দায়িত্ব, শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস এবং এআই যুগের উপযোগী কর্মসংস্থানযোগ্য ও উদ্ভাবনী গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্য ও দিকনির্দেশনা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, "আপনারা মেধাবীদের থেকে মেধাবী, আপনারা ১৫০ জনে প্রতিযোগিতা করে একটি আসন দখল করেছেন। তবে ভালো ছাত্র মানে ভালো মানুষ না, আপনারা মেধাবী হতে পারেন কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য অনেক গুণ থাকতে হয়, সেটা আপনাকে এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশে অর্জন করতে হবে। এই নতুন জীবনে আপনারাই এখন নিজেদের অভিভাবক। যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাহলে আপনারা সঠিক পথ থেকে ছিটকে পড়বেন। বাবা-মায়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন।
তিনি আরও বলেন, " বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে। কারণ বন্ধু নির্বাচনে ভুল করলে আপনার জীবন গর্তে পড়ে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন থাকা জরুরি। একই সঙ্গে মাদকের মতো মারাত্মক ব্যাধি থেকে দূরে থাকতে হবে। এছাড়া র্যাগিং একটি গুরুতর অপরাধ; গত বছর এ কারণে অনেক শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। তাই এসব অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখতে হবে।
অনুষ্ঠানের সভাপতি আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, 'বিশ্ববিদ্যালয়ের অবস্থান, বিশ্ব র্যাংকিংয়ে অবস্থান এবং গ্র্যাজুয়েটদের সক্ষমতা সবকিছুরই নির্দিষ্ট মাপকাঠি রয়েছে। সেই মানদণ্ডে নিজেদের প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। এই প্রত্যাশা নিয়েই আমাদের অগ্রযাত্রা। আমরা ইতোমধ্যে প্রচলিত পাঠ্যক্রম থেকে বেরিয়ে আউটকাম বেইসড কারিকুলামের দিকে অগ্রসর হয়েছি, যা আমাদের নতুন পথচলার সূচনা। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রতিভার স্বাক্ষর রাখুক। এই একাডেমিক ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে দুটি কালচার প্রতিষ্ঠা করতে চাই। প্রথম হচ্ছে শৃঙ্খলা। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রথম এবং প্রধান হচ্ছে শৃঙ্খলিত জীবন। দ্বিতীয় হচ্ছে সময় ব্যবস্থাপনা, যা খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি গুণাবলী দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করতে চাই।
উল্লেখ্য, গত রবিবার (৩ মে) থেকে ১০ দিনব্যাপী এ ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...