প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 10 May 2026, 11:37 PM
লিড নিয়ে দিন শেষ করলো টাইগাররা
বাংলাদেশের করা ৪১৩ রানের বিপরীতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান| মাঝখানে ছন্দপতন ঘটলেও সালমান-রিজওয়ানের জুটিতে আবারও ম্যাচে ফেরে সফরকারীরা| কিন্তু টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজের ফাইফারে এগিয়ে রইলো ¯^াগতিকরাই| পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড পেলেন নাজমুল হাসান শান্তরা| শেষ বিকেলে ব্যাট করতে নেমে ১.৫ খেলেছে বাংলাদেশ| কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলেছে ৭ রান| ফলে ৩৪ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে ¯^াগতিকরা| অভিষিক্ত ওপেনার আজান ৮৫ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন| ১৫৩ বলে ১৪ চারে ক্যারিয়ারের প্রথম ইনিংসেই তুলে নেন সেঞ্চুরি| একটু পরেই আজানকে ফিরিয়ে বাংলাদেশকে দিনের প্রথম ব্রেকথ্রু এনে দেন পেসার তাসকিন| ২১ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটারের ১৬৫ বলে ১০৩ রানের ইনিংসটি সাজানো ছিল ১৪টি চারে| তৃতীয় দিনের পঞ্চম ওভারে নাহিদ রানার বলে সিঙ্গেল রান নিয়ে আজান ম্যাজিক ফিগারে পৌঁছান| ফজলের সঙ্গে ১০৪ রানের জুটি গড়ে ফিরে যান তিনি| তারপর বাংলাদেশ ৪ রানের ব্যবধানে তিন উইকেট পায়| অধিনায়ক শান মাসুদকে (৯) দুই অঙ্কের ঘরে যেতে দেননি তাসকিন| সাদমান ইসলামকে ক্যাচ দেন পাকিস্তানি অধিনায়ক| পরের ওভারে সৌদ শাকিলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ| ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি শাকিল| ১০২ বলে ৭ চারে অভিষেকে ফিফটি করেন ফজল| তিনি আর বেশিদূর যেতে পারেননি| উইকেট হারানোর মিছিলে তিনি যোগ দেন মিরাজের বলে তাইজুলকে ক্যাচ দিয়ে| ১২০ বলে ৭ চার ও ১ ছয়ে ৬০ রান করেন তিনি| ১ উইকেটে ২১০ রান করা পাকিস্তান ২৩০ রানে হারায় পঞ্চম ব্যাটারকে| এরপর সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান দলকে সামনে থেকে লিড দিতে থাকেন| ষষ্ঠ উইকেটে দুজন মিলে গড়েন ১১৯ রানের জুটি| তাতেই বড় হতে থাকে দলীয় স্কোর| এই দুই ব্যাটারই ব্যক্তিত অর্ধশতক তুলে নেন| তবে দুজনের কেউই ফিফটির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি| তাইজুল ইসলামের করা বলে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ তুলে বিদায় নেন রিজওয়ান| আউট হওয়ার আগে করেন ৭৯ বলে ৫৯ রান| এদিকে ৯৪ বল খেলে ছয়টি চার ও একটি ছয়ের সাহায্যে ৫৮ রান করেন সালমান আগা| এছাড়া নোমান আলি ২, শাহিন আফ্রিদি ১৩ ও হাসান আলি ৬ রানে আউট হন| আর ৬ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ আব্বাস| বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মেহেদী হাসান মিরাজ| ৩৮ ওভারে ৫টি মেডেনসহ ১০২ রানের খরচায় সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন তিনি| দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম| আর একটি উইকেট পেয়েছেন নাহিদ রানা| এদিকে অধিনায়ক শান্তর ১০১, মুমিনুল হকের ৯১ এবং মুশফিকুর রহিমের ৭১ রানে ভর করে ¯^াগতিকরা ৪১৩ রান তোলে| পাকিস্তানের পক্ষে ৫ উইকেট নেন মোহাম্মদ আব্বাস|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...