...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ⁜ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা ⁜ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি ⁜ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক ⁜ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন ⁜ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার ⁜ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত ⁜ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা ⁜ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান ⁜ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 May 2026, 12:15 AM

...
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত News Image

নেপাল চন্দ্র সাহা, কসবা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত হয়েছে| বিকেল পতাকা ˆবঠকের মাধ্যেমে বিজিবির নিকট লাশ হস্থাস্তর করেছে  বিএসএফ|  এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন বলেও দাবি করেছেন স্থানীয় অধিবাসীরা| গত শুক্রবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর এলাকার পাথারিয়াদ্বার-মানিক্যমুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে|

নিহত দুই যুবক হচ্ছে; গোপিনাথপুর আলহাজ্ব শাহআলম ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ধজনগর বাতানবাড়ি গ্রামের মোঃ হেবজু মিয়ার ছেলে মুরসালিন মিয়া (১৯) এবং  মধুপুর গ্রমের মৃত মরম আলীকে ছেলে নবির হোসেন (৪০) | আজ শনিবার (৯ মে)  বিকেলে পতাকা  ˆবঠকের মাধ্যেমে বিজিবির নিকট লাশ হস্থাস্তর করেছে বিএসএফ|  বিকেল পাঁচটায় দু'দেশের পতাকা ˆবঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএসএফের গড়িমসিতে পতাকা ˆবঠক অনুষ্টিত হয় সন্ধ্যা ছয়টায়| এসময় বাংলাদেশের কয়েক শত নর নারী সীমান্তের ২০৩৫ পিলারের অদূরে দাঁড়িয়েছিল| প্রথমে কলেজ ছাত্র মুরসালিনের লাশ বাংলাদেশের বডার গার্ডের নিকট হস্তান্তর করা হয় সন্ধায় ৬.১০ মিনিটে | পরে নবীর হোসেনের লাশ হস্তান্তর করা হয় সন্ধা ৬.৫০ মিনিটে | লাশ গ্রহণ করেন ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম

শরিফুল ইসলাম, চন্ডিদ্বার বিওপি কমান্ডার সুবেদার মইনুদ্দিন, অফিসার ইনচার্জ কসবা থানা নাজনীন সুলতানা| এ সময় ভারতের পক্ষে নেতৃত্বদেন ৪৯ বিএসএফের অধিনায়ক লেঃ কর্নেল  অজিত কুমার|  পরে বিজিবি লাশ দুটি কসবা থানার নিকট হস্তান্তর করেন | অফিসার ইনচার্জ কসবা থানা জানান, যেহেতু ভারত তাদের ময়নাতদন্ত করেছে তাই আমরা নিহতদের পরিবারের নিকট লাশ হস্থান্তর করা হয়েছে|  এ সময় ভারতীয় সীমান্তের ভেতরও কয়েকশত সাধারণ নাগরিক, পুলিশ ও বিএসএফ সদস্য উপস্থিত ছিলেন|

এদিকে ৬০ বিজিবি অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ১৫ জন চোরাকারবারী ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় শুক্রবার রাতে  ধজনগর এলাকার পাথারিয়াদ্বার সীমান্তের ২০০ গজ ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে|  ভারত থেকে চোরাচালানি মালামাল নিয়ে আসার সময় প্রতিপক্ষ ৪৯ বিএসএফের ব্যাটালিয়ন টহল দল তাদের বাধা প্রদান করেন|  এসময় বাংলাদেশের চোরাকারবারিরা বিএসএফ এর উপর চড়াও হয় এবং বিএসএফ এর সাথে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়|  এক পর্যায়ে চোরাকারবারিদের উপর বিএসএফ ২ রাউন্ড ছররা গুলি ফায়ার করে|  এতে মুরসালিন ও নবির হোসেন গুলিবিদ্ধ হন| তারা দুজনই চিকিৎসাধিন অবস্থায় ভারতের হাসপাতালে মারা যায়|

নিহত নবির হোসেনের ভাগিনা ইয়াসিন (২৫) জানান, তার মামা একজন অটোচালক| অভাবেব তাড়নায় রাতে লেবার হিসেবে সীমান্তে কসমেটিক্স ও অন্যান্য মালামাল পারাপার করতেন| ওই রাতে ৩০/৩৫জনের একটি দল মালামাল আনার সময় বিএসএফ গুলি ছুড়লে তার মামা নবির হোসেন মারা যায়|

তার মামার কোন সহায় সম্পদ নেই|  ২ মেয়ে ১ ছেলে নিয়ে অন্যের বাড়িতে থাকেন|

ধজনগর গ্রামের নোমান মিয়া জানান, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও কেউ মুখ খুলছেনা| তবে তার গ্রামের মুক্তা মিয়া (৪৫) আহত হয়ে চিকিৎসাধীন আছেন|   এ ছাড়া মানিক্যমুড়ি গ্রামের বাহার উদ্দিন (৪৫) কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন|  পাথারিয়াদ্বার গ্রামের জোবায়ের (২২)  ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন|  তিনি আরো জানান, তিনি শুনতে পেয়েছেন ভারতে আরো একজন মুর্মূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে|

সীমান্তবর্তী জয়নগর বাজারের আলমগীর হোসেন বলেন, শুক্রবার বিকেলে চোরাকারবারিদের সাথে টহলরত বিএসএফ সদস্যদের কথা কাটাকাটি ও এক পর্যায়ে গালাগালি বাক্য বিনিময় হয়েছে|  এছাড়া পশ্চিমবঙ্গে বিধান সভার নির্বাচনে বিজিবি পাস করায় ত্রিপুরায় অস্থিরতা বিরাজ করছিল এবং রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি হওয়ায় সীমান্তে বিএসএফ কঠোর অবস্থান নিয়েছিল|  আমাদের পক্ষ থেকে এই মুহুত্বে চোরাচালান বন্ধ রাখার জন্য বলা হয়েছিল কিন্তু এরা কেউ কথা শুনেনি|




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...

মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...

নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...

বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...

বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...

ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...

বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...

পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি

সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
➤ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
➤ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
➤ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
➤ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি
➤ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন
➤ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক
➤ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন
➤ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার
➤ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত
➤ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা
➤ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান
➤ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir