প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 May 2026, 12:14 AM
প্রধানমন্ত্রীর সফর সফল করতে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজ¯^ প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| শনিবার (৯ মে) দুপুরে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়| উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১৬ মে প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান সফল করার বিষয়ে আলোচনা করা হয়|
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, দপ্তর সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, কৃষক দলের সভাপতি মো. মিজানুর রহমান খান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তফা জামান, সদস্যসচিব মো. এনামুল হক সুমন, ¯ে^চ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মো. তাজুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মো. আবু কাউসার, সাধারণ সম্পাদক মো. কবির আহাম্মদ, ছাত্রদলের আহ্বায়ক মো. দিদারুল আলম ভূঁইয়া ও সদস্যসচিব মো. ফয়সাল কবির আখন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা|
সভায় বক্তারা বলেন, আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে যাবেন| সফরের পথে যাত্রাবিরতিকালে কুমিল্লার নিমসার এলাকায় কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে| এ সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন|
সভায় নেতারা সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...