...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ⁜ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা ⁜ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি ⁜ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক ⁜ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন ⁜ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার ⁜ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত ⁜ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা ⁜ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান ⁜ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 May 2026, 12:11 AM

...
কুরবানীর পশু ঘিরে বুড়িচংয়ে এগ্রো ফার্মে ব্যস্ত সময় কাটছে কুবি শিক্ষার্থীর News Image

নিজস্ব প্রতিবেদক

কয়েক বছর আগেও অনেকের কাছে পশু খামার ছিল কেবল গ্রামীণ পেশা| কিন্তু এখন চিত্র পাল্টেছে| শিক্ষিত তরুণরা পরিকল্পিতভাবে খামার গড়ে তুলে এটিকে সম্ভাবনাময় উদ্যোক্তা খাত হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন| তেমনি উচ্চশিক্ষার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার ¯^প্নকে বাস্তবে রূপ দিয়েছেন কুমিল্লা বিশ^দ্যিালয়ের এমবিএ শিক্ষার্থী গোলাম সামদানী| ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের নিমসার হয়ে প্রায় দুই কিলোমিটার উত্তরে শিকারপুর গ্রামে তাঁর গড়ে তোলা জারিয়া এগ্রো ফার্ম এবার আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানীর জন্য প্রস্তুত করেছে বেশ কিছু উন্নত জাতের গরু| পড়াশোনার পাশাপাশি পরিকল্পিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে তিনি জারিয়া এগ্রা ফার্ম ঘিরে স্থানীয় বাজারে আস্থার একটি নাম হয়ে ওঠার চেষ্টা করছেন| অনেক তরুণ যখন চাকরির অপেক্ষায় সময় কাটান, তখন গোলাম সামদানী বেছে নিয়েছেন ভিন্ন পথ| বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিষয়ে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছেন জারিয়া এগ্রো ফার্ম| শুরুটা ছিল ছোট পরিসরে| তবে ˆধর্য, পরিশ্রম এবং নিয়মিত পরিচর্যায় ফার্মটি এখন ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে| কুবি শিক্ষার্থী সামদানীর বিশ্বাস, কৃষি ও প্রাণিসম্পদ খাত শুধু গ্রামীণ অর্থনীতির ভিত্তিই নয়, শিক্ষিত তরুণদের জন্য এটি সম্ভাবনাময় কর্মক্ষেত্রও| বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সামদানীর এমন উদ্যোগ অন্য তরুণদের জন্য ইতিবাচক বার্তা বহন করে| এটি প্রমাণ করে যে, উচ্চশিক্ষা শুধু চাকরির জন্য নয়- উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান ˆতরির পথও খুলে দিতে পারে| কুরবানির ঈদ ঘিরে জারিয়া এগ্রো ফার্মে এখন চলছে বাড়তি ব্যস্ততা| বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছে বেশ কয়েকটি কুরবানীর গরু| প্রতিটি পশুর ¯^াস্থ্য, খাদ্য এবং পরিচ্ছন্নতার বিষয়ে রাখা হয়েছে বিশেষ নজর| জারিয়া এগ্রো ফার্ম সূত্রে জানা যায়, দেশীয় ঘাস, ˆখল, ভুসি ও পুষ্টিকর খাবারের সমš^য়ে পশুগুলোকে বড় করা হয়েছে| নিয়মিত ¯^াস্থ্য পরীক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করায় পশুগুলো সুস্থ ও সবলভাবে বেড়ে উঠেছে| ফার্মের পরিচালক ও তরুণ উদ্যোক্তা গোলাম সামদানি বলেন, ২০০২ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ পড়াকালীন সময়ে শখের বশে শিকারপুর গ্রামে আমাদের নিজ¯^ জায়গায় জারিয়া এগ্রো নামে খামারটি ছোট্ট পরিসরে গড়ে তোলা হয়| পরবর্তীতে খামারটির প্রতি আমার আগ্রহ খুব বেশি ˆতরি হওয়ায় আমার ব্যবসায়ী পিতা আলহাজ গোলাম সারোয়ারের অনুপ্রেরণায় খামারটি বড় পরিসরে গড়ে তোলার পরিকল্পনা নিই| গবাদি পশু ছাড়াও খামারের একটি অংশে পোলট্টি ফার্ম করা হয়েছে| এবারে আসন্ন ঈদে ফার্মের ৪০টি গরুর মধ্যে কুরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে শাহী আওয়াল, ফ্রিজিয়ান, দেশাল ও আওয়াল জাতের দেড় লাখ টাকা থেকে শুরু

করে ৬ লাখ টাকা দামের ২০টি বড় আকারের গরু| তরুণ উদ্যোক্তা সামদানী জানান, দেশীয় পদ্ধতিতে লালন-পালন করা এসব গরুর ¯^াস্থ্য, পরিচ্ছন্নতা ও খাদ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়| ফলে পশুগুলো সুস্থভাবে বেড়ে উঠায় কুরবানির বাজারের জন্য উপযুক্ত হয়ে উঠেছে|কুরবানির পশু শুধু বেচাকেনার বিষয় নয়; ক্রেতার আস্থা অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ| সামদানী আরও জানান, তিনি শুধু ব্যবসায়িক লাভের কথা ভাবছেন না, বরং নিরাপদ ও মানসম্মত পশু সরবরাহের মাধ্যমে স্থানীয় বাজারে একটি আস্থার জায়গা ˆতরি করতে চান, দেশীয় খামার ব্যবস্থাপনায় তিনি নতুন সম্ভাবনার দুয়ার খুলতে চান| বিশ্ববিদ্যালয়ে অর্জিত ব্যবস্থাপনা জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে তিনি প্রমাণ করতে চান- শিক্ষিত তরুণরা চাইলে কৃষি ও প্রাণিসম্পদ খাতেও সফল উদ্যোক্তা হতে পারেন| সামদানীর বিশ্বাস- কৃষি ও প্রাণিসম্পদ খাত শুধু গ্রামীণ অর্থনীতির ভিত্তিই নয়, শিক্ষিত তরুণদের জন্য এটি সম্ভাবনাময় কর্মক্ষেত্রও| সামদানী বলেন, আসন্ন ঈদুল আজ সামনে রেখে আমার চেষ্টা থাকে সুস্থ, পরিচ্ছন্ন ও ভালোভাবে লালন-পালন করা পশু ক্রেতাদের হাতে তুলে দেওয়া| যেন তারা

নিশ্চিন্তে কুরবানী দিতে পারেন| আমি মনে করি, কুরবানীর পশুর বাজারে শুধু বিক্রি করাই লক্ষ্য নয়; ক্রেতার আস্থা অর্জন করাটাই বড় বিষয়| তিনি আরও বলেন, ভবিষ্যতে ফার্মটি আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে| আধুনিক খামার ব্যবস্থাপনা চালুর মাধ্যমে স্থানীয়ভাবে মানসম্মত পশু সরবরাহই তাঁর প্রধান লক্ষ্য| কুরবানীর বাজারকে সামনে রেখে এখন জারিয়া এগ্রো ফার্মে ব্যস্ততা বাড়ছে| আর সেই ব্যস্ততার মাঝেই লাম সামদানী ¯^প্ন দেখছেন, একদিন তাঁর এই উদ্যোগ আরও বিস্তৃত হবে, ˆতরি হবে নতুন কর্মসংস্থান, আর শিক্ষিত তরুণদের হাত ধরে এগিয়ে যাবে দেশের প্রাণিসম্পদ খাত|





ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...

মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...

নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...

বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...

বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...

ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...

বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...

পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি

সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
➤ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
➤ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
➤ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
➤ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি
➤ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন
➤ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক
➤ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন
➤ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার
➤ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত
➤ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা
➤ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান
➤ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir